বিজ্ঞাপন

মার্সেল পণ্য কিনে ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ

অ+
অ-
মার্সেল পণ্য কিনে ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ

ঈদুল আযহা উপলক্ষ্যে দেশজুড়ে শুরু হয়েছে শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’। এই ক্যাম্পেইনের আওতায় মার্সেল পণ্য কিনে ক্রেতারা ১০ লাখ টাকা জেতার সুযোগ পাচ্ছেন। এ ছাড়া রয়েছে আকর্ষণীয় ক্যাশব্যাকসহ লক্ষ লক্ষ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার। চলতি বছরের ঈদুল আযহা পর্যন্ত দেশব্যাপী মার্সেল শোরুমগুলোতে এসব সুবিধা পাওয়া যাবে।

বিজ্ঞাপন

সম্প্রতি রাজধানীর মার্সেল কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল, অভিনেতা ইরফান সাজ্জাদ এবং মার্সেলের হেড অব বিজনেস হোসেন মো. রুহিন সাব্বিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উদ্বোধনী বক্তব্যে এস এম মাহবুবুল আলম বলেন, “প্রতিটি বড় উৎসবকে সামনে রেখে মার্সেল গ্রাহকদের বিশেষ সুবিধা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আসন্ন কোরবানি ঈদ উপলক্ষ্যে এবার ১০ লাখ টাকা জেতার সুযোগ রাখা হয়েছে। পূর্বের সিজনগুলোর মতো এবারও গ্রাহকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এই ক্যাম্পেইন সফল হবে বলে আমরা আশাবাদী।”

অনুষ্ঠানে জানানো হয়, ক্যাম্পেইন চলাকালীন মার্সেল ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন অথবা সিলিং ফ্যান কেনার পর ক্রেতার নাম, মোবাইল নম্বর ও পণ্যের বারকোড দিয়ে ডিজিটাল রেজিস্ট্রেশন করতে হবে। এরপর কম্পিউটারাইজড সিস্টেমে ফিরতি এসএমএসের মাধ্যমে ক্রেতাদের প্রাপ্ত উপহার বা ১০ লাখ টাকার তথ্য জানিয়ে দেওয়া হবে, যা সংশ্লিষ্ট শোরুম থেকে সংগ্রহ করা যাবে।

বিজ্ঞাপন

বিক্রয়োত্তর সেবাকে আরও দ্রুত ও সহজ করতে মার্সেল দেশব্যাপী ‘ডিজিটাল কাস্টমার ডাটাবেজ’ গড়ে তুলছে। ডিজিটাল রেজিস্ট্রেশনের ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও গ্রাহকরা মার্সেলের যেকোনো সার্ভিস সেন্টার থেকে দ্রুত সেবা গ্রহণ করতে পারবেন। গ্রাহকদের এই কার্যক্রমে উৎসাহিত করতেই নিয়মিত এমন বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে।

এমএন

বিজ্ঞাপন