• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. শিক্ষা
শিক্ষার্থীদের সংঘর্ষ-মারামারি

সরকারি আলিয়া মাদ্রাসা বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৩ নভেম্বর ২০২৫, ১৬:৩৪
অ+
অ-
সরকারি আলিয়া মাদ্রাসা বন্ধ ঘোষণা

রাজধানীর চকবাজারে সরকারি মাদ্রাসা–ই–আলিয়ায় শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষের পর সব শ্রেণির ক্লাস স্থগিত করেছে মাদ্রাসা প্রশাসন।

বিজ্ঞাপন

রোববার (২৩ নভেম্বর) দুপুরে মাদ্রাসার অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ওবায়দুল হকের সই করা জরুরি বিজ্ঞপ্তিতে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত সব একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানের নিয়মিত ক্লাস বন্ধ থাকবে। যদিও এর জন্য কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।

আরও পড়ুন
ঢাকা আলিয়া মাদ্রাসায় দুই গ্রুপের সংঘর্ষ, ৭ শিক্ষার্থী আহত
ঢাকার সব বাস ‘টক্সিক’, মেট্রো স্টেশনের জন্য পার্ক দখল অগ্রহণযোগ্য

বিজ্ঞাপন

এর আগে, গতকাল রাতে মাদ্রাসায় শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত হওয়ার ঘটনা ঘটে। পরে রাত ১০টার দিকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে সাতজনকে নেওয়া হয়। আহতরা হলেন– সাদিক (২১), মইন (২২), ইলিয়াস (২১), ওমর ফারুক (২১), আবু বক্কর (২২), ওয়ালিদ (২২) ও এনামুল (২২)।

চকবাজার থানা পুলিশের একটি সূত্র জানায়, ‘সম্মিলিত ছাত্র পরিষদ’ নামে একটি সংগঠন মিলাদ মাহফিল করে। সেখানে একটি পক্ষকে দাওয়াত না দেওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে একটি ক্যান্টিন বন্ধ করে দেয়। সেই ক্যান্টিন বন্ধ হওয়ার পরে একটি পক্ষ ক্ষুব্ধ হয় এবং অস্থায়ী আদালত থেকে কিছু রড এনে পাশে রাখা হয়। সেটি নিয়েই উত্তেজনা তৈরি হয়। এরপর সেটি সংঘর্ষে রূপ নেয়। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী এবং পুলিশ উপস্থিত হয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।

আরএইচটি/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঢাকা সিটিসংঘর্ষমাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’

ঈদে রাজধানীবাসীর নিরাপত্তায় ডিএমপি‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’

ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের মারামারি

ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের মারামারি