বিজ্ঞাপন

শুধু শিক্ষায় নয়, নৈতিকতায়ও দক্ষ ডাক্তার গড়ে তুলতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

অ+
অ-
শুধু শিক্ষায় নয়, নৈতিকতায়ও দক্ষ ডাক্তার গড়ে তুলতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন মেডিকেল শিক্ষার্থীদের শুধু অ্যাকাডেমিক শিক্ষায় নয়, নৈতিকতাতেও দক্ষ করে গড়ে তুলতে হবে। তিনি বলেন, দক্ষ ও মানবিক ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল কলেজগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

শনিবার (১১ এপ্রিল) রাতে রাজধানীর ক্রাউন প্লাজা হোটেলে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) বার্ষিক সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানুষের জীবন রক্ষায় ভালো ডাক্তার তৈরি করা জরুরি। এজন্য বেসরকারি মেডিকেল খাতকে আরও সক্রিয় হতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক চাপ মোকাবিলায় নিয়মিত কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতে হবে, যাতে তারা হতাশায় না ভোগে।

তিনি আরও বলেন, দেশে বর্তমানে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আগামী ২০ এপ্রিল সারা দেশে টিকাদান কর্মসূচি পরিচালিত হবে। এ সময় তিনি চিকিৎসকদের ত্যাগ ও ধৈর্যের প্রশংসা করে বলেন, করোনাকালে চিকিৎসকরা অসামান্য অবদান রেখেছেন, যা জাতি কখনো ভুলবে না।

বিজ্ঞাপন

বিপিএমসিএর সভাপতি অধ্যাপক ডা. শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মোহাম্মাদ সাইফুল ইসলাম, বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রেডিটেশন কাউন্সিলের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. হুমায়ুন কবির তালুকদার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ডা. নাদিম আহম্মদ। 

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন বিপিএমসিএ’র সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. মোয়াজ্জেম হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন ও ডা. মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সবুর এবং ইউনিভার্সাল মেডিকেল কলেজের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী।

এমএল/এমএন