• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক
সেনাদের সতর্ক থাকার নির্দেশ ইসরায়েলের

জিম্মি মুক্তি স্থগিত করল ফিলিস্তিনি গোষ্ঠী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:০১
অ+
অ-
জিম্মি মুক্তি স্থগিত করল ফিলিস্তিনি গোষ্ঠী

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় দখলদার ইসরায়েলের জিম্মিদের মুক্তি ‘অনির্দিষ্টকালের’ জন্য স্থগিত করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। সোমবার (১০ ফেব্রুয়ারি) এ ঘোষণা দিয়েছে তারা।

বিজ্ঞাপন

এ ব্যাপারে এক বিবৃতিতে হামাসের মুখপাত্র আবু উবাইদা বলেছেন, “গত তিন সপ্তাহে, প্রতিরোধ বাহিনীর নেতারা শত্রুদের (ইসরায়েল) চুক্তি লঙ্ঘন অনুসরণ করেছেন। তারা চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হয়েছে। যার মধ্যে আছে বাস্তচ্যুত সাধারণ মানুষের উত্তর গাজায় ফেরা বিলম্ব করা, বিভিন্ন জায়গায় তাদের ওপর গোলা ও গুলি নিক্ষেপ। এছাড়া চুক্তি অনুযায়ী গাজায় ত্রাণ পৌঁছাতে দিতেও ব্যর্থ হয়েছে তারা।”

আবু ওবায়দা আরও বলেছেন, “অপরদিকে প্রতিরোধ বাহিনী তাদের কথা সম্পূর্ণভাবে রক্ষা করেছে।”

আরও পড়ুন

গাজায় ফের যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছেন নেতানিয়াহু
‘মধ্যপ্রাচ্যের হাসির পাত্র’ হয়ে উঠেছে ইসরায়েল : বেন-গভির

বিজ্ঞাপন

তিনি বলেন, “আগামী ১৫ ফেব্রুয়ারি, শনিবার ইহুদিবাদী জিম্মিদের মুক্তি দেওয়ার যে সময় নির্ধারণ করা ছিল, সেটি স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে। যতক্ষণ দখলদাররা চুক্তির শর্ত পূরণ করবে ততদিন আমরা এতে প্রতিশ্রতিবদ্ধ থাকব।”

হামাসের এই ঘোষণার পর সেনাদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি জানিয়েছেন, তারা যে কোনো কিছুর জন্য প্রস্তুত আছেন। ইসরায়েল কাৎজ বলেছেন, “হামাসের জিম্মিদের মুক্তি স্থগিত করার ঘোষণা যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন। আমি প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) যে কোনো পরিস্থিতি ও ইসরায়েলি কমিউনিটি রক্ষার জন্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছি। আমরা আবারও ৭ অক্টোবরের ঘটনার পুনরাবৃত্তি হতে দেব না।”

সূত্র: বিবিসি

বিজ্ঞাপন

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নেতানিয়াহুর জীবিত থাকার প্রমাণের ভিডিওকে ‘ডিপফেইক’ বলছে গ্রোক

নেতানিয়াহুর জীবিত থাকার প্রমাণের ভিডিওকে ‘ডিপফেইক’ বলছে গ্রোক

ট্রাম্পের সহায়তার আহ্বানে ব্রিটেন-জার্মানি-গ্রিসের না

হরমুজ প্রণালির সুরক্ষায়ট্রাম্পের সহায়তার আহ্বানে ব্রিটেন-জার্মানি-গ্রিসের না

যুদ্ধে পাশে থাকার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানাল ইরান

যুদ্ধে পাশে থাকার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানাল ইরান

দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরুর ঘোষণা ইসরায়েলের

দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরুর ঘোষণা ইসরায়েলের