• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক
দ্য নিউজের প্রতিবেদন

পাকিস্তানের হামলায় অন্তত ২৩ আফগান সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
৮ ডিসেম্বর ২০২৫, ০১:৪১
অ+
অ-
পাকিস্তানের হামলায় অন্তত ২৩ আফগান সেনা নিহত

পাকিস্তানের সেনাদের হামলায় গত শুক্রবার ও শনিবার মিলে ২৩ আফগান তালেবান সেনা নিহত হয়েছে বলে গতকাল রোববার (৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে পাক সংবাদমাধ্যম দ্য নিউজ।

বিজ্ঞাপন

বেলুচিস্তানের চামান সীমান্তে এসব সেনা নিহত হয়েছে বলে একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে বলে দাবি করেছে সংবাদমাধ্যমটি।

তারা বলেছে, শুক্রবার মধ্যরাতে সীমান্তের জামান সেক্টরে আফগান সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে প্রথমে ছোট অস্ত্র দিয়ে গুলি করে।

এরপর তাৎক্ষণিকভাবে পাকিস্তানের সেনারা জবাব দেয়। প্রথমে হালকা অস্ত্র ব্যবহার করা হয়। প্রায় ৪৫ মিনিট ধরে গোলাগুলি চলে।

বিজ্ঞাপন

তালেবান সেনারা যেন পাল্টা জবাব দিতে না পারে সেজন্য পরে ভারী অস্ত্র মোতায়েন ও ব্যবহার করা হয়। যারমধ্যে রকেট লঞ্চার, কামান এবং গুলির ভারী অস্ত্র ছিল। এই হামলায় আফগান তালেবান সেনাদের তিনটি সীমান্ত চৌকি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

একটি সূত্র বলেছে, “সাধারণ আফগান জনগণ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য নির্ভূল অস্ত্র ব্যবহার করা হয়।”

প্রথম হামলার পর আফগান সেনারা জনবহুল এলাকায় চলে যায় বলে দাবি করেছে সূত্রগুলো। এরপর সেখান থেকে তারা আবার গুলি ছোড়ে। এর জবাবে ওই জনবহুল এলাকাতেও ভারীয় অস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়।

বিজ্ঞাপন

সূত্র: দ্য নিউজ

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আফগানিস্তানপাকিস্তানবিশ্ব সংবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যুদ্ধে পাশে থাকার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানাল ইরান

যুদ্ধে পাশে থাকার জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানাল ইরান

পাকিস্তানকে সিরিজ হারিয়ে যা বললেন অধিনায়ক মিরাজ

পাকিস্তানকে সিরিজ হারিয়ে যা বললেন অধিনায়ক মিরাজ

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

পাকিস্তানে ঈদুল ফিতর কবে?

পাকিস্তানে ঈদুল ফিতর কবে?