• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় গণঅভ্যুত্থানে এমপিকে পিটিয়ে হত্যায় ১২ জনের ফাঁসি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৩
অ+
অ-
শ্রীলঙ্কায় গণঅভ্যুত্থানে এমপিকে পিটিয়ে হত্যায় ১২ জনের ফাঁসি

দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কায় ২০২২ সালে গণঅভ্যুত্থানের সময় এক আইনপ্রণেতাকে উন্মত্ত জনতার পিটিয়ে হত্যার ঘটনায় অন্তত ১২ জনকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছেন আদালত। বুধবার দেশটির একটি আদালত অভিযুক্তদের বিরুদ্ধে ওই সাজা ঘোষণা করেছেন।

বিজ্ঞাপন

তদন্তকারী কর্মকর্তারা আদালতকে বলেছেন, গণঅভ্যুত্থানের সময় রাজধানী কলম্বোর কাছের নিত্তাম্বুয়া শহরে ৫৭ বছর বয়সী আইনপ্রণেতা অমরকীর্তি আথুকোরালার গাড়ি আটকে দেয় বিক্ষোভরত জনতা। এ সময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালান তিনি। পরে জনতার হাতে গণপিটুনির শিকার হন তিনি।

জনরোষের মুখে পাশের একটি ভবনে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছিলেন আথুকোরালা। প্রায় পাঁচ হাজার মানুষ তাকে ঘিরে ফেলেন। সেখানে উন্মত্ত জনতার মধ্যে কয়েকজন শেষ পর্যন্ত তাকে পিটিয়ে হত্যা করেন। ওই সময় তার দেহরক্ষীকেও পিটিয়ে হত্যা করা হয়।

আরও পড়ুন
চাকরি, সুশাসন আর কথা বলার স্বাধীনতা চায় বাংলাদেশের জেন-জি

বিজ্ঞাপন

খাদ্য, জ্বালানি ও ওষুধের তীব্র সংকট এবং নিত্যপ্রয়োজনীয় আমদানির অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় ২০২২ সালের মে মাসে শ্রীলঙ্কাজুড়ে যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, ওই হত্যাকাণ্ড তারই মাঝে ঘটে।

বুধবার সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে গামপাহা হাইকোর্টের তিন বিচারকের বেঞ্চ আথুকোরালার মামলায় ১২ জনকে দোষী সাব্যস্ত এবং অপর ২৩ সন্দেহভাজনকে খালাস দেন।

তবে অভিযুক্তরা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করতে পারেন। ১৯৭৬ সালের পর থেকে শ্রীলঙ্কায় মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি। তবে ফৌজদারি অপরাধের মামলায় দেশটির বিভিন্ন আদালত প্রায়ই ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের সাজা দিয়ে আসছে।

বিজ্ঞাপন

২০২২ সালের বিক্ষোভের সময় তৎকালীন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের সমর্থকরা কলম্বোয় শান্তিপূর্ণ সমাবেশ সহিংসভাবে দমনের চেষ্টা করে। এই ঘটনার জেরে দেশটির সরকারি দলের অন্তত ৭৫ আইনপ্রণেতার বাড়িতে আগুন দেওয়া হয়।

পরে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসা ও তার ভাই তৎকালীন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করেন।

২০২২ সালের এপ্রিলে দেশটির সরকার ৪৬ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ার পর ওই বিক্ষোভ শুরু হয়। তবে রাজাপাকসের উত্তরসূরি রনিল বিক্রমাসিংহে ২০২৩ সালের শুরুর দিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে বিপুল পরিমাণ ঋণ গ্রহণ করেন।

২০২৪ সালের সেপ্টেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বিক্রমাসিংহে বামপন্থী অনুরা কুমারা দিসানায়েকের কাছে পরাজিত হন। দিসানায়েকে ক্ষমতা গ্রহণের পর থেকে ব্যয় কমানোর নীতি বজায় রেখে দেশের অর্থনীতিকে স্থিতিশীল করে তুলেছেন।

সূত্র: এএফপি।

এসএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শ্রীলঙ্কাবিক্ষোভ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ভিজিএফ’র কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫০

ভিজিএফ’র কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫০

বেরোবিতে ছুটির দিনে অর্ধশত গাছ কর্তন, তোপের মুখে স্থগিত

বেরোবিতে ছুটির দিনে অর্ধশত গাছ কর্তন, তোপের মুখে স্থগিত

বকেয়া বেতন-বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

বকেয়া বেতন-বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

হাদীর খুনিদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ

হাদীর খুনিদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ