ইরানে মেয়েদের স্কুলে হামলায় ১৬৫ জন নিহত, হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

ইরানের মেয়েদের একটি প্রাথমিক স্কুলে গত শনিবার হামলা হয়। এতে ১৬৫ জন নিহত হন। তার মধ্যে বেশিরভাগই ছোট ছোট শিক্ষার্থী ছিল। নিহত অন্যরা স্কুলের স্টাফ ছিলেন।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস আজ শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্লেষণ করে দেখা গেছে ওই স্কুলে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সেখানে নিখুঁত অস্ত্র দিয়ে হামলা হয়।
সংবাদমাধ্যমটি বলেছে, ওই স্কুলে হামলার সময় পাশেই অবস্থিত ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের নৌ ঘাঁটিতে হামলা হয়।
নিউইয়র্ক টাইমস বলেছে, হরমুজ প্রণালীর পাশে অবস্থিত এ স্কুলে যখন হামলা হয় তখন মার্কিন সেনাপ্রধান এক ব্রিফিংয়ে বলেছিলেন, তারা ইরানের দক্ষিণাঞ্চলে হামলা চালাচ্ছেন। তিনি ওই ব্রিফিংয়ে একটি মানচিত্র প্রদর্শন করেছিলেন। সেই মানচিত্রে মিনাব অঞ্চলটি দেখা গিয়েছিল। যা নির্দেশ করছে ইরানি নৌ ঘাঁটির পাশাপাশি স্কুলটিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
এছাড়া দখলদার ইসরায়েলও সেখানে ওই সময় হামলা চালাচ্ছিল।
সূত্র: নিউইয়র্ক টাইমস
এমটিআই