ইরাকের জলসীমায় দুই ট্যাংকার জাহাজ জ্বালিয়ে দিলো ইরান

ইরাকের জলসীমায় থাকা দুটি ট্যাংকার জাহাজে বিস্ফোরক বোঝাই ছোট নৌকা দিয়ে হামলা চালিয়েছে ইরান। এতে দুটি ট্যাংকারে মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। ট্যাংকারগুলে ইরাকের জলসীমায় থাকলেও এগুলো অন্য দেশের।
সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, বিভিন্ন সূত্রে জানা গেছে, ট্যাংকার জ্বালিয়ে দেওয়ার ঘটনায় এখন পর্যন্ত অন্ত একজন নাবিক নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।
ইরাকের বন্দর কোম্পানির মহাপরিচালক ফারহান আল-ফারতোসি জানিয়েছেন, ইরাকে জলসীমায় চলার সময় জাহাজ দুটিতে এ ঘটনা ঘটে।
তিনি প্রথমে জানান, “ইরাকের তেলবাহী দুটি বিদেশি ট্যাংকারে অজ্ঞাত হামলা হয়েছে। এতে জাহাজগুলোতে আগুন লেগে যায়।”
পরবর্তীতে তিনি জানান, বিস্ফোরক বোঝাই ইরানের ছোট নৌকা দিয়ে এ হামলা চালানো হয়েছে।
ঘটনার পর পর জাহাজের ক্রুদের নিরাপদে সরিয়ে আনার কাজ শুরু করে ইরাকি কর্তৃপক্ষ্। এখন পর্যন্ত তারা ২৫ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে।
সূত্র: দ্য সান
এমটিআই