লেবাননের রাজধানীর একটি অংশকে গাজার মতো বানানোর হুমকি ইসরায়েলের

লেবাননের রাজধানী বৈরুতের একটি অংশকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মতো ধ্বংসস্তূপে পরিণত করা হবে বলে হুমকি দিয়েছে দখলদার ইসরায়েল।
বৃহস্পতিবার রাতভর ইসরায়েলের উত্তরাঞ্চলে ব্যাপক রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এরপরই ইসরায়েলি এক কর্মকর্তা সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলকে বলেন, যদি লেবানন সরকার হিজবুল্লাহকে না থামায় তাহলে বৈরুতের একটি অংশকে গাজার মতো বানানো হবে।
বৈরুতের একটি অংশে হিজবুল্লাহর শক্ত অবস্থান রয়েছে। ইসরায়েলিরা অন্যান্য জায়গার চেয়ে সেখানে বেশি হামলা চালায়।
ওই ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, “লেবানন সরকারকে তাদের দেশের ওপর নিয়ন্ত্রণ নিতে হবে। নয়ত বৈরুতে হিজবুল্লাহর শক্ত অবস্থান যেখানে আছে সেই জায়গাটি শিগগিরই গাজার মতো দেখা যাবে।”
সূত্র: টাইমস অব ইসরায়েল
এমটিআই