• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত
হত্যা মামলায় গ্রেপ্তার

আ.লীগের হেভিওয়েটদের সঙ্গে কাঠগড়ায় জামায়াত নেতা! 

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৮ মে ২০২৫, ১২:৩১
অ+
অ-
আ.লীগের হেভিওয়েটদের সঙ্গে কাঠগড়ায় জামায়াত নেতা! 

বরিশালের মেহেন্দীগঞ্জ থানার সোহানুর রহমান আজাদ। বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক ধানমন্ডি থানার হত্যা মামলায় চর এককরিয়া ইউনিয়নের ওয়ার্ড কৃষক লীগের নেতা হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

বুধবার (২৮ মে) এ মামলার রিমান্ড শুনানিতে আজ আওয়ামী লীগের হেভিওয়েটদের সঙ্গে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। 

শুনানিতে তার আইনজীবী জহিরুল ইসলাম জানান, আসামি জামায়াতের ধানমণ্ডি থানার এক ইউনিটের সেক্রেটারি। তিনি এ মামলার সঙ্গে জড়িত না। তাকে মিথ্যা অভিযোগে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 

এদিন আওয়ামী লীগের হেভিওয়েট নেতা আনিসুল হক, সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলকের সঙ্গে সোহানুর রহমানকে আদালতে তোলা হয়। পরে ধানমন্ডি থানার রিয়াজ হত্যা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, নুরু মিয়া ও সোহানুর রহমান আজাদের পাঁচ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইর পরিদর্শক মুহাম্মদ কামরুজ্জামান সিকদার। 
শুনানিতে তদন্ত কর্মকর্তা বলেন, আসামিরা এজাহারনামীয় আসামি। তাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ রয়েছে৷ আসামি সোহান কৃষক লীগের নেতা। এ মামলায় তাদের রিমান্ড প্রার্থনা করছি। 

বিজ্ঞাপন

পরে আসামিপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম বলেন, গত ১৩ মার্চ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামি বাংলাদেশ জামায়াতে ইসলামীর ধানমণ্ডি থানার একটি ইউনিটের সেক্রেটারি। ষড়যন্ত্র করে তাকে এ মামলায় আসামি করা হয়েছে। এসময় তিনি সোহানের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহাবুবের আদালত আসামি সোহানের বিষয়ে আদেশ অপেক্ষমাণ রাখেন৷ অপর আসামি আনিসুল, সালমান ও নুরুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এসময় তাদের পক্ষে আইনজীবী থাকলেও শুনানিতে তারা অংশ নেননি।

আরও পড়ুন

প্রথমবারের মতো হাইকোর্টের বিচারপতি নিয়োগে গণবিজ্ঞপ্তি জারি
সাজার বিরুদ্ধে জোবাইদা রহমানের আপিলের রায় আজ

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডির সায়েন্স ল্যাব এলাকা থেকে জিগাতলা এলাকায় যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন মো. রিয়াজ (২৩)। দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর ১৭ আগস্ট বিকেলে মারা যান তিনি। এ ঘটনায় নিহতের মা শাফিয়া বেগম বাদী হয়ে ৯ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।  

বিজ্ঞাপন

এনআর/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনমামলাজামায়াতআদালত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে

জুলাই হত্যাযজ্ঞট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে

নাটোরে কৃষক হত্যা মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন

নাটোরে কৃষক হত্যা মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন

চট্টগ্রামে চেয়ারম্যানের বিরুদ্ধে ফের চাঁদাবাজির অভিযোগ, নারীর মামলা

চট্টগ্রামে চেয়ারম্যানের বিরুদ্ধে ফের চাঁদাবাজির অভিযোগ, নারীর মামলা

হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল

জুলাই হত্যাকাণ্ডহানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল