• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. আইন-আদালত

কায়সার কামালের মানহানি: ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৮ মে ২০২৫, ১৯:৩০
অ+
অ-
কায়সার কামালের মানহানি: ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিএনপির আইন সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বনানী থানার ছাত্রী বিষয়ক সম্পাদক মবিনা জান্নাতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বিজ্ঞাপন

বুধবার (২৮ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহের আদালত মামলাটি গ্রহণ করে আদেশ দেন। একইসঙ্গে মানহানিকর বক্তব্য ইউটিউবসহ সব সোশ্যাল ও ইলেকট্রনিক প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নিতে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার বাদী অ্যাডভোকেট জিল্লুর রহমান এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন

অস্ত্র মামলায় গ্রেপ্তার সুব্রত বাইনসহ চার জন রিমান্ডে
নতুন মামলায় গ্রেপ্তার আমু-ইনুসহ আরও ৯ জন
ফের দুই দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক

বিজ্ঞাপন

মামলার অভিযোগে বলা হয়, গত ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর আসামি আন্দোলনের নেতৃত্বদানকারী ব্যক্তিদের সুনাম ক্ষুণ্ন করার লক্ষ্যে বিভিন্ন মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্যের অপপ্রচারে লিপ্ত হয়। গত ২৫ মে বিভিন্ন পত্রিকার অনলাইনে "কায়সার-কামালকে-থামাবে-কে-আর-কত কেলেঙ্কারি", "কায়সার কামালের সহায়তায় ৫ মে জামিনে মুক্তি পান মোকাদ্দেস হানিফ" এমন অপপ্রচার ছড়ায়। ব্যারিস্টার কায়সার কামাল সর্ম্পকে মুদ্রিত ও প্রকাশিত এরূপ বিবৃতি ইচ্ছাকৃত, ষড়যন্ত্রমূলক, উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্য সৃজিত তথ্য প্রকাশিত এবং প্রচারিত হয়েছে।

আসামি মবিনা জান্নাত কর্তৃক দায়েরকৃত বিচারাধীন একটি মামলায় আসামি জামিন পেয়েছেন। সেই মামলায় ব্যারিস্টার কায়সার কামাল আসামিপক্ষে আইনজীবী ছিলেন না। এমনকি শুনানিতে অংশগ্রহণ না করা সত্ত্বেও অত্র মামলার আসামি মবিনা জান্নাত কর্তৃক আহ্বানকৃত সংবাদ সম্মেলনে উপস্থাপিত মিথ্যা, বানোয়াট, মনগড়া, ভিত্তিহীন, মানহানিকর বক্তব্য উদ্দেশ্যমূলক ভাবে উপস্থাপন এবং সাংবাদিকতার নিয়ম নীতি ও বিধি লঙ্ঘনপূর্বক আইনজীবী ব্যারিস্টার কায়সার কামালের বক্তব্য শ্রবণ না করে হলুদ সাংবাদিকতার মাধ্যমে একপাক্ষিক মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, মনগড়া, হয়রানিমূলক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিবৃতি প্রচার এবং প্রকাশ করে৷ এতে ব্যারিস্টার কায়সার কামাল তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি.এন.পি) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম তথা গোটা আইনজীবী সমাজের সুনাম ক্ষুণ্ন হয়েছে এবং রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে।

এনআর/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আদালতমামলাবিএনপিআইনজীবীঢাকা সিটিরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে

জুলাই হত্যাযজ্ঞট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে

নাটোরে কৃষক হত্যা মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন

নাটোরে কৃষক হত্যা মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

চট্টগ্রামে চেয়ারম্যানের বিরুদ্ধে ফের চাঁদাবাজির অভিযোগ, নারীর মামলা

চট্টগ্রামে চেয়ারম্যানের বিরুদ্ধে ফের চাঁদাবাজির অভিযোগ, নারীর মামলা