• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

বঙ্গবাজারে আগুন : ‘পরিকল্পনাকারী’ মেয়র তাপসের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৪ নভেম্বর ২০২৪, ০০:১০
অ+
অ-
বঙ্গবাজারে আগুন : ‘পরিকল্পনাকারী’ মেয়র তাপসের বিরুদ্ধে মামলা

রাজধানীর বঙ্গবাজার দুই বছর আগে পরিকল্পিতভাবে আগুন দিয়ে পোড়ানো হয়েছিল— এমন অভিযোগ এনে মামলা করা হয়েছে শাহবাগ থানায়।

বিজ্ঞাপন

গতকাল শুক্রবার ক্ষতিগ্রস্তদের পক্ষে মিরপুর এলাকার বাসিন্দা কামাল হোসেন রিপন বাদী হয়ে ৫০০ কোটি টাকা ক্ষয়ক্ষতির অভিযোগ এনে মামলাটি করেন।

আরও পড়ুন

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে : তারেক রহমান
বিমানবন্দরে নিউ এইজ সম্পাদককে হয়রানি, তদন্তের নির্দেশ ড. ইউনূসের

এ সংক্রান্ত প্রতিবেদন শনিবার (২৩ নভেম্বর) আদালতে পাঠিয়েছে পুলিশ। সেখানে মামলা দায়েরের বিলম্বের কারণ উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

মামলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপস, দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, সাবেক সংসদ সদস্য আফজাল হোসেন, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন রতন, আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান, জহিরুল ইসলাম, মোহন ঢালী, মনোয়ার হোসেন মনু, লোকমান খান, বেলায়েত হোসেন, রুবেল, হুমায়ুন কবির, শাহাবুদ্দিন, আব্দুল হান্নান,  হাসানসহ ১৮ জনের নাম উল্লেখ রয়েছে।

২০২৩ সালের ৪ এপ্রিল ভোররাতে উল্লেখযোগ্য ব্যক্তিরা পরস্পরের যোগসাজশে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.খালিদ মনসুর বলেন, এ সংক্রান্ত একটি মামলা হয়েছে। মামলায় সাবেক মেয়র তাপসকেও আসামি করা হয়েছে। তদন্তকাজ চলমান রয়েছে।

বিজ্ঞাপন

এমএসি/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

শেখ ফজলে নূর তাপসমামলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নাটোরে কৃষক হত্যা মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন

নাটোরে কৃষক হত্যা মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন

চট্টগ্রামে চেয়ারম্যানের বিরুদ্ধে ফের চাঁদাবাজির অভিযোগ, নারীর মামলা

চট্টগ্রামে চেয়ারম্যানের বিরুদ্ধে ফের চাঁদাবাজির অভিযোগ, নারীর মামলা

হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল

জুলাই হত্যাকাণ্ডহানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল

বরিশালে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

বরিশালে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার