• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

২ ঘণ্টার চেষ্টায় চট্টগ্রামে রিয়াজউদ্দিন বাজারের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৭
অ+
অ-
২ ঘণ্টার চেষ্টায় চট্টগ্রামে রিয়াজউদ্দিন বাজারের আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার রিয়াজউদ্দিন বাজারে ৭ তলা একটি ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

বিজ্ঞাপন

শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোর ৬টা ৭ মিনিটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি স্টেশনের মোট ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ১০ মিনিটে আগুন নেভানো হয়।

ফায়ার সার্ভিস জানায়, ভবনটির আশেপাশের সড়ক সরু হওয়ায় কাজ করতে বেগ পেতে হয়েছে। তাছাড়া যে ভবনে আগুন লেগেছে সেটির সিঁড়িও সংকীর্ণ। কারণে উদ্ধার প্রক্রিয়ায়ও বেগ পেতে হয়েছে। 

আরও পড়ুন

২ ঘণ্টা দেরিতে ছেড়েছে মেঘনা, যাত্রীদের বিক্ষোভ ও ভাঙচুর
যাত্রীর হার্ট অ্যাটাক, চট্টগ্রামে থাই এয়ারের জরুরি অবতরণ
আয় না থাকায় বন্ধ হচ্ছে ৮টি স্থলবন্দর : নৌ পরিবহন উপদেষ্টা

বিজ্ঞাপন

চট্টগ্রাম ফায়ার সার্ভিস সহকারী পরিচালক এম এ মালেক বলেন, ভবনের যে তলায় আগুন লেগেছে সেখানে গার্মেন্টসে লটের কাপড় ও জুট সামগ্রী ছিল। এ কারণে প্রচুর ধোঁয়া উৎপন্ন হয়। আগুনে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়। তবে সেখান থেকে ১ কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

এমআর/এমএসএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবরঅগ্নিকাণ্ড

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন

মানুষের প্রত্যাশা পূরণ করাই তারেক রহমানের লক্ষ্য : মাহবুবের রহমান

মানুষের প্রত্যাশা পূরণ করাই তারেক রহমানের লক্ষ্য : মাহবুবের রহমান

চট্টগ্রামে দুস্থদের খাদ্য সহায়তা দিলেন জেলা প্রশাসক

চট্টগ্রামে দুস্থদের খাদ্য সহায়তা দিলেন জেলা প্রশাসক

চট্টগ্রামে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

চট্টগ্রামে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু