• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. রাজনীতি
  2. চট্টগ্রাম

মানুষের প্রত্যাশা পূরণ করাই তারেক রহমানের লক্ষ্য : মাহবুবের রহমান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৩ মার্চ ২০২৬, ২০:৫১
অ+
অ-
মানুষের প্রত্যাশা পূরণ করাই তারেক রহমানের লক্ষ্য : মাহবুবের রহমান

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং খালেদা জিয়ার নেতৃত্বের ধারাবাহিকতায় তারেক রহমান আজ দেশের নেতৃত্ব দিচ্ছেন। জনগণের দুঃখ–দুর্দশা লাঘবের লক্ষ্যেই তিনি সরকার গঠন করেছেন। 

বিজ্ঞাপন

তিনি বলেন, ইতোমধ্যে নির্বাচনী ওয়াদা মোতাবেক ফ্যামিলি কার্ড বাস্তবায়ন শুরু হয়েছে, বিএনপি সরকার কথায় না কাজে বিশ্বাসী। এ সরকার দেশের ১৮ কোটি মানুষের প্রত্যাশা পূরণ করাই এর লক্ষ্য। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র রক্ষা এবং দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে হবে।

শুক্রবার (১৩ মার্চ) চট্টগ্রাম নগরীর ষোলশহর এলজিইডি ভবনের কনফারেন্স রুমে চট্টগ্রামস্থ হাতিয়া ছাত্র-যুব পরিষদের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাহবুবের রহমান শামীম বলেন, দ্বীপ হাতিয়ার উন্নয়নে সারাজীবন কাজ করতে চাই। হাতিয়ার মানুষকে যে স্বপ্নের কথা নির্বাচনের আগে বলেছিলাম, সে স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। আমার নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান হাতিয়াবাসীর দুঃখ দুর্দশার কথা জানেন। সে দুঃখ দুর্দশা ঘুচিয়ে হাতিয়ার কাঙ্ক্ষিত উন্নয়ন বিএনপি সরকার করবে। হাতিয়াবাসী সব সময় সরকারি দল পায় না বলে উন্নয়ন বঞ্চিত হওয়ার যে অতীত ইতিহাস রয়েছে, সেটা ইতিহাসের পাতায় রেখে দিতে চাই। বিএনপির সরকার সবার সমান অধিকার ও উন্নয়ন নিশ্চিত করবে ইনশাআল্লাহ। 

বিজ্ঞাপন

তিনি বলেন, হাতিয়াকে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকমুক্ত করার জন্য সবাইকে দায়িত্বশীল জায়গা থেকে কাজ করতে হবে। বিএনপির সরকার দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি সাম্য, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়তে চাই। সে লক্ষ্যে আমাদের প্রধানমন্ত্রী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন এবং এ পদক্ষেপগুলোর বাস্তবায়ন দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। তাই সবার উচিত সরকারকে সহযোগিতা করা। আমরা যদি নিজ নিজ দায়িত্বগুলো সঠিকভাবে পালন করি তাহলেই আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।‎

আরএমএন/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চট্টগ্রামে দুস্থদের খাদ্য সহায়তা দিলেন জেলা প্রশাসক

চট্টগ্রামে দুস্থদের খাদ্য সহায়তা দিলেন জেলা প্রশাসক

চট্টগ্রামে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

চট্টগ্রামে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ছাত্রদলে যোগ দিয়ে ৭ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

ছাত্রদলে যোগ দিয়ে ৭ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

মিরসরাইয়ে ড্রামট্রাকের ধাক্কায় যুবদল নেতা নিহত

মিরসরাইয়ে ড্রামট্রাকের ধাক্কায় যুবদল নেতা নিহত