• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

বইমেলায় ‘সব্যসাচী’ স্টলের ঘটনা তদন্তে কমিটি

বাসস
১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৫
অ+
অ-
বইমেলায় ‘সব্যসাচী’ স্টলের ঘটনা তদন্তে কমিটি

অমর একুশে বইমেলায় ‘সব্যসাচী’ স্টলে সংঘটিত ঘটনার সুষ্ঠু তদন্তে একাডেমির পরিচালক (চলতি দায়িত্ব) ড. মোহাম্মদ হারুন রশিদকে আহ্বায়ক করে ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

আগামী তিন দিনের মধ্যে কমিটিকে এ বিষয়ে একাডেমির মহাপরিচালক বরাবর লিখিত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

স্টলে হামলা, দোষীদের আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার
বাংলা একাডেমির ঘটনা নিয়ে যা বললেন ফারুকী

বিজ্ঞাপন

এতে বলা হয়, বাংলা একাডেমি আয়োজিত চলমান অমর একুশে বইমেলা ২০২৫-এর দশম দিনে (১০ ফেব্রুয়ারি) সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানের ১২৮ নম্বর সব্যসাচী স্টলে সংঘটিত অনভিপ্রেত ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বাংলা একাডেমি প্রেস এর ব্যবস্থাপক মোহাম্মদ খোরশেদ আলমকে সদস্য সচিব করে কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনিস্টিটিউটের অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ খালিদ হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব  মোহাম্মদ রোমেল, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধি মো. আবুল বাশার ফিরোজ শেখ এবং শাহবাগ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ খালিদ মনসুর।

জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

একুশে বইমেলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ছোটদের জন্য জরুরি চিকিৎসা : কুসংস্কার ভেঙে প্রাণ বাঁচাবে শিশুরা

ছোটদের জন্য জরুরি চিকিৎসা : কুসংস্কার ভেঙে প্রাণ বাঁচাবে শিশুরা

জিয়া-খালেদার রাজনৈতিক দর্শন নিয়ে বইমেলায় ‘দল দীপশিখা’ স্টল

জিয়া-খালেদার রাজনৈতিক দর্শন নিয়ে বইমেলায় ‘দল দীপশিখা’ স্টল

প্রকাশিত হয়েছে এস এম জাহিদ হাসানের স্মৃতিগদ্য ‘ফেলে আসা আশি’

প্রকাশিত হয়েছে এস এম জাহিদ হাসানের স্মৃতিগদ্য ‘ফেলে আসা আশি’

একুশে বইমেলা উপলক্ষ্যে ড্যাফোডিল প্রেসের ৭টি নতুন বই উন্মোচন

একুশে বইমেলা উপলক্ষ্যে ড্যাফোডিল প্রেসের ৭টি নতুন বই উন্মোচন