• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

বনানী রেললাইনের ওপর পড়েছিল ব্যবসায়ীর মরদেহ

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৩
অ+
অ-
বনানী রেললাইনের ওপর পড়েছিল ব্যবসায়ীর মরদেহ
ফাইল ছবি

রাজধানীর বনানীর সৈনিক ক্লাবে ট্রেনের ধাক্কায় আব্দুল হান্নান (৪৮) নামে এক সাইনবোর্ড ব্যবসায়ী নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুর পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নিহত ব্যবসায়ী গুলশানের কালা চাঁদপুর আব্দুল আজিজ সড়কের বাসিন্দা। তার বাড়ি পাবনা জেলার সাথিয়া থানা এলাকায়।

আরও পড়ুন

সেনাপ্রধান কোনো কথা না বুঝে বলেননি : উপদেষ্টা সাখাওয়াত
ভারত থেকে এলো সাড়ে ১০ হাজার টন সেদ্ধ চাল
সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্টে’ গ্রেপ্তার ৭৪৩ জন

বিজ্ঞাপন

ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা কয়েকজন শিক্ষার্থী জানান, আমরা স্কুল থেকে ফেরার পথে ওই ব্যক্তিকে সৈনিক ক্লাব রেললাইনের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। কেউ তাকে ধরে হাসপাতালেও নিচ্ছিল না। পরে আমরা কয়েকজন শিক্ষার্থী তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে আবার ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা তার কাছে থাকা মোবাইলের মাধ্যমে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। তার ছোট ভাই হাসপাতালে এসেছেন।

নিহতের ছোট ভাই মিঠু জানান, আমার ভাই আর বেঁচে নেই। তিনি পিভিসি সাইনবোর্ডের ব্যবসা করতেন। তার একটি সন্তান রয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এসএএ/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ডিএমসিদুর্ঘটনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

খাগড়াছড়িতে আগুনে বিদ্যালয়ের টিনসেট ভবন পুড়ে ছাই

খাগড়াছড়িতে আগুনে বিদ্যালয়ের টিনসেট ভবন পুড়ে ছাই

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

হাতিরঝিলে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে প্রাণ গেল নারীর

হাতিরঝিলে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে প্রাণ গেল নারীর