• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

মুহূর্তেই প্রাণ গেল মোটরসাইকেল চালকের, রামপুরায় বাসে আগুন

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৫
অ+
অ-
মুহূর্তেই প্রাণ গেল মোটরসাইকেল চালকের, রামপুরায় বাসে আগুন

রাজধানীর রামপুরার ওয়াপদা রোড এলাকায় রমজান বাসের চাপায় মো. আলী হোসেন তালুকদার (৩৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসে আগুন দেয় এবং চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক্) হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক জানান— হাসপাতালে আসার আগেই মৃত্যু হয়েছে তার।

নিহত ব্যক্তি খিলগাঁও তালতলা মাটির মসজিদ এলাকার বাসিন্দা। তিনি ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সহকারী অ্যাকাউন্ট অফিসার। তার বাড়ি পিরোজপুর জেলার সদর থানার কুমিরমারা গ্রামে।

আরও পড়ুন

বনানী রেললাইনের ওপর পড়েছিল ব্যবসায়ীর মরদেহ
নিহতরা ‘জুলাই শহীদ’ ও আহতরা ‘জুলাই যোদ্ধা’ স্বীকৃতি পাবেন

বিজ্ঞাপন

হাসপাতালে নিয়ে আসা ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা জানান, মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় রমজান পরিবহন ওই ব্যক্তিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এসেছি। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে, তারাও এসেছেন।

নিহতের বড় ভাই আলম তালুকদার বলেন, আমার ছোট ভাই ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজে সহকারী অ্যাকাউন্ট অফিসার হিসেবে চাকরি করেন। খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসে দেখি আমার ভাই আর বেঁচে নেই। জানতে পারলাম মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় রমজান পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়।

তিনি আরও জানান, এক বছর আগে আমার ভাইয়ের বিয়ে করেছে। এখনো তার স্ত্রীকে তুলে আনা হয়নি।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে রামপুরা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন বলেন, ঘটনাস্থলে নিহত হন আলী হোসেন তালুকদার। এতে বিক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। রমজান পরিবহনের চালক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

এসএএ/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঢাকা সিটিসড়ক দুর্ঘটনাঅগ্নিকাণ্ড

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’

ঈদে রাজধানীবাসীর নিরাপত্তায় ডিএমপি‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’