• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ইস্কাটনে এসি বিস্ফোরণে প্রাণ গেল অফিস সহকারীর

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক
২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৪
অ+
অ-
ইস্কাটনে এসি বিস্ফোরণে প্রাণ গেল অফিস সহকারীর

রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের একটি কক্ষে এসি বিস্ফোরণে অফিস সহকারী আব্দুল মালেক খান (৪০) নিহত হয়েছে। এ ঘটনায় মো. ফারুক (৩০ ) নামে আরও এক গাড়িচালক দগ্ধ হয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল পৌনে সাতটার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মালেক পটুয়াখালীর বাউফল উপজেলার কাছি পাড়া গ্রামের মৃত আলী খানের ছেলে।

আরও পড়ুন

বনানী রেললাইনের ওপর পড়েছিল ব্যবসায়ীর মরদেহ
রাজধানীতে বাসার সামনেই যুবককে কুপিয়ে হত্যা
যাত্রাবাড়ীতে যুবককে গুলি করে মোবাইল-মানিব্যাগ ছিনতাই

বিজ্ঞাপন

নিহতের ভাই সোহেল খান জানান, আমার ভাই বিয়াম ফাউন্ডেশনে অফিস সহকারী হিসেবে কাজ করতেন। রাতে ভাই ও গাড়িচালক ফারুক অফিসেই ঘুমান। কোনো সময় ঘুমন্ত থাকা অবস্থায় রুমের এসি বিস্ফোরিত হয়ে গুরুতর আহত হন। খবর পেয়ে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই।

এ ঘটনায় মো. ফারুক (৩০) নামে আরও একজন ৪৮ শতাংশ দগ্ধ হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছে বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান বলেন, নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশন অফিসে এসি বিস্ফোরিত হয়ে মালেক খান নামে একজন নিহত হয়েছে। দগ্ধ হয়ে বার্ন ইউনিটে ভর্তি আছেন আরও একজন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

এসএএ/এআইএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ডিএমসিমৃত্যুঢাকা সিটিরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন