• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

গাবতলীতে উচ্ছেদ অভিযান পরিচালনা করবে ডিএনসিসি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৪ মার্চ ২০২৫, ২১:৩৭
অ+
অ-
গাবতলীতে উচ্ছেদ অভিযান পরিচালনা করবে ডিএনসিসি

গাবতলী বেড়িবাঁধ হতে বিজিবি মার্কেট পর্যন্ত ইট, বালু ও পাথরের আড়ৎ ঘরসহ আশেপাশের অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ মার্চ) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মুখপাত্র মকবুল হোসাইন জানিয়েছেন, আগামীকাল সকাল সাড়ে ৯ টায় ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজের উপস্থিতিতে এই অভিযান পরিচালনা করা হবে।

এছাড়া আগামী ৯ মার্চ থেকে সাতারকুল-ভাটারা এলাকায় সূতিভোলা খাল দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। সংস্থাটির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, নতুন এলাকায় যেভাবে মাঠ ও খাল দখল হচ্ছে, এগুলো বন্ধে রাজউক, ওয়াসা, পানি উন্নয়ন বোর্ডের সাথে যৌথভাবে আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করবো। আগামী সপ্তাহে আমরা ৯ মার্চ ভাটারা সূতিভোলা খাল দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করবো।

আরও পড়ুন

সূতিভোলা খাল দখলমুক্ত করতে ৯ মার্চ থেকে ডিএনসিসির অভিযান
বর্ষায় নতুন রাস্তা কাটতে দেবে না ডিএনসিসি
উদ্ধার হলো এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমে আটকে পড়া বিড়ালটি

বিজ্ঞাপন

জানা গেছে, ডিএনসিসি ও ডিএসসিসি এলাকার মোট ১৯টি খাল সংস্কার কর্মসূচি নেয়া হয়েছে। প্রথম ধাপে ৬টি খাল সংস্কারের মাধ্যমে কর্মসূচির যাত্রা শুরু হয়েছে। পর্যায়ক্রমে বাকিগুলোর সংস্কার কাজ সম্পন্ন করা হবে। ৬টি খালের মধ্যে রয়েছে ডিএনসিসি এলাকার ৪টি খাল- বাউনিয়া, কড়াইল, রূপনগর ও বেগুনবাড়ি। অন্যদিকে ডিএসসিসি এলাকার ২টি খাল মান্ডা ও কালুনগর রয়েছে। খাল সংস্কার কার্যক্রমের মধ্যে সীমানা নির্ধারণ, খাল পরিষ্কার, পাড় সংরক্ষণসহ ব্লু নেটওয়ার্ক নির্মাণ করা হবে।

এএসএস/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ডিএনসিসিঢাকা সিটিরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে

ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’

ঈদে রাজধানীবাসীর নিরাপত্তায় ডিএমপি‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’