• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

আস্থাহীনতা দূর করার দায়িত্ব নির্বাচন কমিশনেরই : দেবপ্রিয় ভট্টাচার্য

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১০ ডিসেম্বর ২০২৫, ১৮:০৯
অ+
অ-
আস্থাহীনতা দূর করার দায়িত্ব নির্বাচন কমিশনেরই : দেবপ্রিয় ভট্টাচার্য

সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের সক্ষমতা নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছে, তা দূর করার দায়িত্ব নির্বাচন কমিশনের বলে মন্তব্য করেছেন এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

বিজ্ঞাপন

বুধবার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরের জিইসি মোড়ের একটি হোটেলে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত প্রাক-নির্বাচনী আঞ্চলিক পরামর্শ সভায় তিনি এসব কথা বলেন।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশের মানুষ তাদের ভোটাধিকার নিশ্চিত করতে চায়। নির্বাচন কমিশনের ওপর এখন আস্থাহীনতা তৈরি হয়েছে। সেই আস্থা ফিরিয়ে আনতে হলে কমিশনকে প্রমাণ করতে হবে যে তারা একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করতে সক্ষম।

তিনি আরও বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া রাষ্ট্র ও সমাজে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব নয়। নির্বাচন কমিশনের কার্যকর ভূমিকার মাধ্যমে এই সংকট কাটিয়ে ওঠা জরুরি।

বিজ্ঞাপন

পরামর্শ সভায় বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিরা দেশের বিদ্যমান নানা সমস্যার কথা তুলে ধরেন। বক্তারা দুর্নীতি, নারী নির্যাতন, দখলবাজি, চাঁদাবাজি, স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব এবং বিচারহীনতার সংস্কৃতিকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে রাজনৈতিক আচরণে ইতিবাচক পরিবর্তন, সামাজিক মূল্যবোধের পুনর্গঠন এবং প্রশাসনিক সংস্কারের মাধ্যমে টেকসই অর্থনৈতিক উন্নয়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

এমআর/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবরসংসদ নির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চট্টগ্রামে দুস্থদের খাদ্য সহায়তা দিলেন জেলা প্রশাসক

চট্টগ্রামে দুস্থদের খাদ্য সহায়তা দিলেন জেলা প্রশাসক

চট্টগ্রামে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

চট্টগ্রামে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ছাত্রদলে যোগ দিয়ে ৭ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

ছাত্রদলে যোগ দিয়ে ৭ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

মিরসরাইয়ে ড্রামট্রাকের ধাক্কায় যুবদল নেতা নিহত

মিরসরাইয়ে ড্রামট্রাকের ধাক্কায় যুবদল নেতা নিহত