• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়

প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের সরিয়ে দিয়েছে পুলিশ, যান চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১১ ডিসেম্বর ২০২৫, ১৭:০২
অ+
অ-
প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের সরিয়ে দিয়েছে পুলিশ, যান চলাচল স্বাভাবিক

বাংলাদেশে প্রতিষ্ঠিত সব অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি পুলিশ আটকে দেওয়ার পর আন্দোলনরত শিক্ষকেরা রাস্তায় বসে পড়েন। প্রায় ১ ঘণ্টা পর শিক্ষকদের রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে কদম ফোয়ারার সামনে শিক্ষকদের পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়। এতে রাস্তায় যানজটের সৃষ্টি হয়।

এদিকে শিক্ষকদের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল যমুনা (ভবন/এলাকা)-তে গিয়েছেন। পুলিশের পক্ষ থেকে আন্দোলনরত শিক্ষকদের রাস্তা থেকে সরে যাওয়ার জন্য বলা হলেও তাঁরা রাস্তায় বসে থাকেন। পরে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ তাঁদের রাস্তা থেকে সরিয়ে দেয়।

প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের দাবিগুলো হলো–

বিজ্ঞাপন

১. সব বিশেষ (অটিস্টিক ও প্রতিবন্ধী) বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তি নিশ্চিত করা;

২. সব বিশেষ বিদ্যালয়ের প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো নিশ্চিত করা;

৩. বিশেষ শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি ৩,০০০ টাকা নিশ্চিত করা, পাশাপাশি মিড-ডে মিল, উচ্চ মানের শিক্ষাসামগ্রী, খেলাধুলার সরঞ্জাম ও থেরাপি সেন্টার বাস্তবায়ন করা;

বিজ্ঞাপন

৪. ছাত্রছাত্রীদের ভোকেশনাল শিক্ষা কারিকুলামের আওতায় কর্মসংস্থান ও পুনর্বাসন নিশ্চিত করা;

৫. চাকরির ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নির্ধারিত কোটা সুনিশ্চিত করা।

ওএফএ/বিআরইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পুলিশশিক্ষকরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চুরি করা এটিএম কার্ড দিয়ে ঈদের কেনাকাটা করছিলেন তারা

চুরি করা এটিএম কার্ড দিয়ে ঈদের কেনাকাটা করছিলেন তারা

ভাড়া বাসা থেকে শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ভাড়া বাসা থেকে শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরে দোকানের তালা ভেঙে ২৬ লাখ টাকার মালামাল চুরি

লক্ষ্মীপুরে দোকানের তালা ভেঙে ২৬ লাখ টাকার মালামাল চুরি

বরিশালে বিএনপি নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

ইউপি চেয়ারম্যানের ওপর হামলাবরিশালে বিএনপি নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা