• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

থার্টি ফার্স্ট নাইটে বারের পাশাপাশি বন্ধ থাকবে পতেঙ্গা-পারকি বিচ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৯ ডিসেম্বর ২০২৫, ২১:০২
অ+
অ-
থার্টি ফার্স্ট নাইটে বারের পাশাপাশি বন্ধ থাকবে পতেঙ্গা-পারকি বিচ

থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগরীতে শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

বিজ্ঞাপন

সোমবার (২৯ ডিসেম্বর) পুলিশ কমিশনার হাসিব আজিজের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

এতে জানানো হয়, ২০২৫ সালের বর্ষবিদায় ও ২০২৬ সালের নববর্ষ উদযাপন উপলক্ষ্যে অনুমতি ছাড়া সড়ক, উন্মুক্ত স্থান, ছাদসহ সর্বসাধারণের ব্যবহার্য কোনো স্থানে সভা-সমাবেশ, গণজমায়েত, উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম ব্যবহার করে নাচ-গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র‌্যালি বা শোভাযাত্রা করা যাবে না।

এছাড়া মহানগর এলাকায় যেকোনো ধরনের আতশবাজি ও পটকা ফোটানো এবং ফানুস ওড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

বিজ্ঞাপন

নির্দেশনায় আরও বলা হয়, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার সব বার ও মদের দোকান বন্ধ থাকবে। একই সময়ে আবাসিক হোটেল, রেস্তোরাঁ, জনসমাবেশস্থল ও উৎসবস্থলে লাইসেন্স করা আগ্নেয়াস্ত্রসহ সব ধরনের দেশীয় অস্ত্র, তলোয়ার, বর্শা, ছোরা, লাঠি ও বিস্ফোরক দ্রব্য বহন ও ব্যবহার নিষিদ্ধ থাকবে।

নিরাপত্তার স্বার্থে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত পতেঙ্গা সি-বিচ ও পারকি বিচ এলাকায় অবস্থান করাও নিষিদ্ধ করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বেপরোয়া গতিতে গাড়ি ও মোটরসাইকেল চালানো, উচ্চ শব্দে হর্ন বাজানো, মাদকাসক্ত অবস্থায় চলাফেরা, নৈতিক মূল্যবোধবিরোধী কর্মকাণ্ড, নারীদের প্রতি যেকোনো ধরনের হয়রানি বা ইভটিজিং এবং অন্যান্য বেআইনি কার্যকলাপ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

সিএমপি জানিয়েছে, এসব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমআর/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি

সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে চলছে তদন্তপ্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি

পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

চট্টগ্রামে বাণিজ্যমন্ত্রীপাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

চট্টগ্রাম ও মোংলা বন্দরের একাধিক প্রকল্পে দুর্নীতি অনুসন্ধানে দুদক

চট্টগ্রাম ও মোংলা বন্দরের একাধিক প্রকল্পে দুর্নীতি অনুসন্ধানে দুদক

চট্টগ্রামে চেয়ারম্যানের বিরুদ্ধে ফের চাঁদাবাজির অভিযোগ, নারীর মামলা

চট্টগ্রামে চেয়ারম্যানের বিরুদ্ধে ফের চাঁদাবাজির অভিযোগ, নারীর মামলা