• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

চট্টগ্রামে বাসচাপায় প্রাণ গেল এক স্বর্ণ ব্যবসায়ীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩০ জানুয়ারি ২০২৬, ১৫:১৬
অ+
অ-
চট্টগ্রামে বাসচাপায় প্রাণ গেল এক স্বর্ণ ব্যবসায়ীর

চট্টগ্রামের পটিয়া উপজেলায় বাসচাপায় মোহাম্মদ আলী (৩৫) নামের এক স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কৈয়গ্রাম এলাকার বাসিন্দা মোহাম্মদ হাশেমের ছেলে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিবাগত গভীর রাতে চট্টগ্রাম–কক্সবাজার আরাকান সড়কের পটিয়া উপজেলার জিরি মাদরাসা গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শুক্রবার সকালে তার জানাজা ও দাফন সম্পন্ন করা হয়েছে।

স্থানীয়রা জানায়, নিহত মোহাম্মদ আলী চট্টগ্রাম নগরীর হাজারি গলিতে স্বর্ণ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। বৃহস্পতিবার রাতে তিনি পটিয়ার শান্তিরহাট এলাকায় এক প্রতিবেশীর মেহেদী অনুষ্ঠানে যোগ দিতে মোটরসাইকেলে করে রওনা হন। তিনি মোটরসাইকেলের পেছনে বসা ছিলেন। এসময় একটি দ্রুতগতির বাস পেছন থেকে এসে মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। 

আরও পড়ুন
চট্টগ্রাম বন্দরে বিক্ষোভকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার হুঁশিয়ারি
দায়িত্বশীল আচরণের অভাবে পর্যটন শিল্প পিছিয়ে রয়েছে : সৈয়দা রিজওয়ানা
তেল-গ্যাস খাতে শ্রমিকদের মুনাফার অংশ বাতিলের প্রস্তাব প্রত্যাখ্যান

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মারুফ জানান, দোকান বন্ধ করে তিনি শান্তিরহাটের একটি মেহেদী অনুষ্ঠানে যাচ্ছিলেন। মোটরসাইকেলের পেছনে বসা অবস্থায় একটি বাস এসে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ জানান, বাসচাপায় স্বর্ণ ব্যবসায়ী নিহত হওয়ার পরবর্তীতে শুনেছি। 

এমআর/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবরসড়ক দুর্ঘটনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদে ফাঁকা বাসা-ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তায় সতর্ক থাকার আহ্বান সিএমপির

ঈদে ফাঁকা বাসা-ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তায় সতর্ক থাকার আহ্বান সিএমপির

চট্টগ্রামে মা ও ২ বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে মা ও ২ বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাঁশখালীতে ট্রলিং বোট-জালসহ ৪ জেলে আটক

বাঁশখালীতে ট্রলিং বোট-জালসহ ৪ জেলে আটক

টাঙ্গাইলে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

টাঙ্গাইলে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩