প্রাথমিকে ফিরছে পরীক্ষা বদল আসছে মূল্যায়নেও

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
এক বছরে কেন দুটি সংসদ নির্বাচন হয়েছিল
সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯৬ সালের ১২ জুন। এই নির্বাচন নিয়ে লিখতে হলে পিছিয়ে যেতে হবে দুই বছর আগে, ১৯৯৪ সালের ২০ মার্চ। যেদিন হয়েছিল মাগুরার উপনির্বাচন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি তখন ক্ষমতায়। মাগুরা-২ আসনটি ছিল আওয়ামী লীগের দখলে। এই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামানের মৃত্যু হলে উপনির্বাচন দিতে হয়। সেই নির্বাচন ঘিরে অসংখ্য নাটকীয় ঘটনার পরে বিরোধী দলগুলো একযোগে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন শুরু করে। যার ফসল তত্ত্বাবধায়ক সরকারের অধীন ১৯৯৬ সালের ১২ জুনের নির্বাচন।
কালের কণ্ঠ
কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর
দীর্ঘ দুই দশক পর আবারও অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর। ২০০৬ সালের পর এই প্রথম বন্দরের অপারেশনাল ও প্রশাসনিক কার্যক্রম বড় ধরনের শাটডাউনের মুখে পড়ল। নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ‘ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে শ্রমিক-কর্মচারীদের আন্দোলনে এই পরিস্থিতি তৈরি হয়েছে।
দেশ রূপান্তর
রোহিঙ্গাদের বিশেষ প্রশিক্ষণ!
ভয়ংকর হয়ে উঠছে রোহিঙ্গারা; হত্যাকা- থেকে শুরু করে এমন কোনো অপরাধ নেই যা তারা করছে না। তাদের অপরাধ নিয়ন্ত্রণই করতে পারছে না আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। তালিকা করেও তাদের ধারে-কাছে ভিড়তে পারছে না পুলিশ। দিনে দিনে তারা বরং আরও সক্রিয় হচ্ছে। জড়াচ্ছে নানা অপকর্মে। বিশেষ প্রশিক্ষণও দেওয়া হচ্ছে তাদের। রোহিঙ্গা ক্যাম্পের কয়েকটি ব্লকে গভীর রাতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে একটি গোয়েন্দা সংস্থার তথ্য রয়েছে বলে পুলিশসূত্র জানিয়েছে। সরেজমিন অনুসন্ধানেও মিলেছে একই ধরনের তথ্য।
সমকাল
বাংলাদেশে সাংবাদিকতা সর্বগ্রাসী আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে
বাংলাদেশে সাংবাদিকতা এক ধরনের সর্বগ্রাসী আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে। কোনো একটি গোষ্ঠীর চাপিয়ে দেওয়া মনোভাব থেকে সামান্যতম ভিন্ন কিছু বললেও আক্রমণের শিকার হওয়ার আশঙ্কা কাজ করছে। গতকাল রোববার আলজাজিরার ‘দ্য লিসেনিং পোস্ট’ অনুষ্ঠানে কথা বলার সময় এ মত প্রকাশ করেন দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম।
যুগান্তর
সোয়া লাখ কোটি টাকার উন্নয়নেও তিমিরে রেল
আওয়ামী সরকারের ১৬ বছরে বাংলাদেশ রেলওয়েতে সোয়া লাখ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এর ৮০ শতাংশ খরচ করা হয়েছে অবকাঠামো উন্নয়নে (রেলপথ, স্টেশন ইত্যাদি)। যাত্রী ও পণ্য পরিবহণের মাধ্যমে আয় বাড়াতে রোলিং স্টক (ডেমু ট্রেন, ইঞ্জিন, কোচ, লাগেজ ভ্যান ইত্যাদি) কেনায় খরচ হয়েছে মাত্র ১৫ শতাংশ। কিন্তু সেবা বা আয়-দুটোর একটিও সেই অর্থে (ব্যয় বিচারে) বাড়েনি। বরং ১৬ বছরে প্রতিষ্ঠানটি লোকসান গুনেছে প্রায় ৩২ হাজার কোটি টাকা। সেটি অব্যাহত ছিল গেল অর্থবছরেও-প্রায় পৌনে ৩ হাজার কোটি টাকা।
বণিক বার্তা
ভিসা পেতে অনেক উপদেষ্টা আগেভাগেই কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছেন —পররাষ্ট্র উপদেষ্টা
ভবিষ্যতে বিদেশ সফরের প্রয়োজন বিবেচনায় সময়মতো ভিসা পেতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের অনেকে আগেভাগেই কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে তিনি জানান, তিনি কিংবা তার স্ত্রী কেউই এখনো কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেননি।
বিবিসি বাংলা
পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, টি-টোয়েন্টি বিশ্বকাপে যে প্রভাব পড়তে পারে
বিশ্বকাপ শুরু হওয়ার মাত্র পাঁচদিন আগে পাকিস্তানের সরকার জানিয়েছে, দেশটির ক্রিকেট দল বিশ্বকাপ খেলবে বটে, তবে বয়কট করবে ভারতের বিপক্ষে পূর্ব নির্ধারিত ম্যাচ। এই সিদ্ধান্তকে 'অগ্রহণযোগ্য' বলছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।
বাংলাদেশ নিরাপত্তাজনিত আশঙ্কার কথা জানিয়ে ভারতে সফর বাতিল করার পরই প্রতিযোগিতাটি বর্জনের বিষয় বিবেচনা করতে শুরু করে পাকিস্তান। এর ধারাবাহিকতায় সরকার থেকে নতুন এই অবস্থান জানানো হয়।
প্রথম আলো
৭৮ নারী প্রার্থীর অধিকাংশই উচ্চশিক্ষিত, কর্মজীবী ৬৫%
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার নারী প্রার্থীর সংখ্যা ৭৮। এর বাইরে ১ জন প্রার্থী হিজড়া জনগোষ্ঠীর। নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া নারী প্রার্থীদের হলফনামা পর্যবেক্ষণ করে দেখা গেছে, নারী প্রার্থীদের ৬০ জনই স্নাতক ও স্নাতকোত্তর, অর্থাৎ প্রায় ৭৭ শতাংশই উচ্চশিক্ষিত। ২৫ থেকে ৩৯ বছর বয়সী প্রার্থীর সংখ্যা সবচেয়ে বেশি, ৩০। পেশাগত বিশ্লেষণে দেখা গেছে, ৬৫ শতাংশ নারী কর্মজীবী।
প্রথম আলো
হাসিনা, টিউলিপ, আজমিনা, রাদওয়ানের জেল–জরিমানা
রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে অনিয়মের পৃথক দুই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানার দুই মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির জেল–জরিমানা হয়েছে।
বণিক বার্তা
সংস্কারক নাকি ইকোনমিক হিটম্যান?
আধুনিক বিশ্বায়িত অর্থনীতির আলোচনায় রহস্যময় কিন্তু বহুল উল্লেখিত ধারণা হলো ‘ইকোনমিক হিটম্যান’। শব্দটি জনপ্রিয়তা পায় মার্কিন লেখক জন পারকিনসের ২০০৪ সালের বই ‘কনফেশনস অব অ্যান ইকোনমিক হিটম্যান’-এ। যেখানে তিনি দাবি করেন, উন্নয়ন ঋণ, নীতি-পরামর্শ ও করপোরেট চুক্তির মোড়কে উন্নয়নশীল দেশগুলোকে ঋণের জাল, কৌশলগত চুক্তি ও বিনিয়োগের মাধ্যমে আটকে দিয়ে তাদের কৌশলগত সম্পদ ও সিদ্ধান্তগ্রহণ ক্ষমতার ওপর প্রভাব বিস্তার করাই এ ধরনের হিটম্যানদের কাজ।
প্রথম আলো
কোনো অপরাধীকে দোষের তুলনায় অসামঞ্জস্যপূর্ণ শাস্তি দেওয়া উচিত নয়
বিচারের প্রক্রিয়ায় ন্যায়বিচারের নামে কোনো নির্দোষ ব্যক্তিকে শাস্তি দেওয়া যাবে না। আবার কোনো অপরাধীকেও তাঁর দোষের তুলনায় অসামঞ্জস্যপূর্ণ শাস্তি দেওয়া উচিত নয়। জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের পর্যবেক্ষণে এ কথা উল্লেখ করা হয়েছে।
বণিক বার্তা
জেলা প্রশাসকদের ওপর নির্ভর করছে সুষ্ঠু ভোট
নির্বাচন পরিচালনায় মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন রিটার্নিং কর্মকর্তা। দায়িত্বটি মূলত জেলা প্রশাসকরাই পালন করে আসছেন। এক্ষেত্রে নির্বাচন কমিশনকে মাঠ প্রশাসনের ওপর নির্ভর করতে হয়। অন্তর্বর্তী সরকার গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের অগ্রাধিকার দেয়ার কথা বলা হয়েছে। যদিও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য নিয়োগ পাওয়া ৬৯ রিটার্নিং কর্মকর্তার মধ্যে ইসি কর্মকর্তা রয়েছেন মাত্র তিনজন। আর বাকি কর্মকর্তাদের দুইজন বিভাগীয় কমিশনার ও ৬৪ জন জেলা প্রশাসক। ফলে আসন্ন নির্বাচনে সুষ্ঠু ভোট মূলত জেলা প্রশাসকদের ভূমিকার ওপরই নির্ভর করবে।
আজকের পত্রিকা
বিভাগের ৩৬ আসন: খুলনায় বিএনপি ভুগতে পারে বিদ্রোহীতে
খুলনা বিভাগের ১০ জেলায় মোট ৩৬টি আসনে এবারের জাতীয় সংসদ নির্বাচনে ২০৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব আসনে বিএনপি ও জামায়াতের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। এগুলোর ১৮টিতে বিএনপি ও ১৩টিতে জামায়াতে ইসলামীর প্রার্থীরা শক্ত অবস্থানে রয়েছেন। তবে বিএনপির দলীয় কোন্দল ও বিদ্রোহী প্রার্থী থাকায় ভালো অবস্থানে থাকা কিছু আসন হারাতে পারে বিএনপি। এগুলোর মধ্যে ১২টি আসনে দ্বিমুখী ও ত্রিমুখী লড়াই হওয়ার আভাস পাওয়া গেছে।
যুগান্তর
গণভোটে কেন এত বিতর্ক
রাষ্ট্র সংস্কার এবং গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার জন্য এবারের গণভোট খুবই গুরুত্বপূর্ণ। নবযাত্রা শুরু করতে হলে জুলাই সনদের এই সংস্কারগুলো বাস্তবায়ন করা দরকার। গণভোট অনুষ্ঠানের বাকি আর মাত্র ১০ দিন। অথচ এ নিয়ে বিতর্ক এখনো শেষ হয়নি।
দেশ রূপান্তর
আমলাদের চিন্তায় দপ্তর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দপ্তরভিত্তিক আগাম সমীকরণ মেলাতে শুরু করেছেন প্রভাবশালী আমলারা। রাজধানী থেকে শুরু করে জেলা-উপজেলার দায়িত্বে থাকা আমলার গোপনে রাজনৈতিক নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা সেরে রাখছেন। নির্বাচনের পর আসন্ন নতুন সরকারে পছন্দসই দপ্তর লাভই এখন তাদের প্রধান চিন্তা। এ বিষয়ে বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তা ও কর্মচারীরা জানলেও প্রকাশ্যে কথা বলছেন না।
কালের কণ্ঠ
তীব্র লোডশেডিংয়ের শঙ্কা
আর কদিন পরই রমজান। তার সঙ্গে যুক্ত হচ্ছে সেচ ও গ্রীষ্ম মৌসুম। এই সময়টায় দেশজুড়ে তীব্র বিদ্যুৎ সংকটের আশঙ্কা করা হচ্ছে। জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা, গ্যাস উৎপাদনের ধারাবাহিক পতন এবং বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর বিপুল বকেয়া পরিশোধে দীর্ঘসূত্রতায় পরিস্থিতি আরো জটিল হচ্ছে।
কালবেলা
প্রাথমিকে ফিরছে পরীক্ষা বদল আসছে মূল্যায়নেও
খাতা-কলমের সেই চিরচেনা লড়াই আর পরীক্ষার আগের সেই টানটান উত্তেজনা আবারও ফিরছে প্রাথমিকের আঙিনায়। শিশুদের পড়ার টেবিলে ফেরানো, ডিভাইসের আসক্তি কমিয়ে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে ফিরছে পরীক্ষা। আর চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে বাড়ানো হয়েছে সামষ্টিক মূল্যায়নের (লিখিত) নম্বর। এতে বদলে যাচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের মূল্যায়নের সমীকরণও।
সমকাল
সহিংসতার উচ্চ ঝুঁকিতে ১৩ সংসদীয় আসন
দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তার নিরিখে আসনভিত্তিক ঝুঁকি চিহ্নিত করেছে পুলিশ। নির্বাচনী প্রচারণা চলাকালে পাল্টাপাল্টি হামলা, ভোটকে কেন্দ্র করে সংঘাত ও নাশকতার আশঙ্কায় ‘গোলযোগপূর্ণ’ হিসেবে কিছু আসনের তালিকা করেছে পুলিশের বিশেষ শাখা।
