ঢাকা ১৮ : বড় ব্যবধানে জয়ী ধানের শীষের এস এম জাহাঙ্গীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম জাহাঙ্গীর।
বৃহস্পতিবার দিনগত মধ্যরাত সোয়া ৪টায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী এ ফলাফল ঘোষণা করেন।
এতে এস এম জাহাঙ্গীর ১ লাখ ৪৪ হাজার ৭১৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টি এনসিপির আরিফুল ইসলাম পেয়েছেন ১ লাখ ১১ হাজার ২৯৭ ভোট।
এই আসনে ভোটার ছয় লাখেরও বেশি। এখানে প্রার্থী হয়েছেন মোট ৯ জন। এর মধ্যে নাগরিক ঐক্যের প্রার্থী মাহমুদুর রহমান মান্না শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। আইন অনুযায়ী প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত যেহেতু তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেননি তাই ব্যালটে তার প্রতীক ‘কেটলি’ও ছিল।
এআর/জেডএস