তুরস্কে কিডনি রোগী পাঠানোর নামে প্রতারণা, র্যাবের হাতে গ্রেপ্তার ৫

তুরস্কে উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে কিডনি রোগীদের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া একটি প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
টার্কিশ একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইট নকল করে এই প্রতারণা চালানো হতো বলে জানিয়েছে বাহিনীটি।
বৃহস্পতিবার (১২ মার্চ) এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে রাজধানীর মিরপুরের পাইকপাড়ার র্যাব-৪ ব্যাটালিয়ন সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনের (মিডিয়া ব্রিফিং) আয়োজন করা হয়েছে। বেলা ১১টায় এই ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
র্যাব-৪-এর সিপিসি-১ কোম্পানি কমান্ডার কে. এন. রায় নিয়তি জানান, প্রতারণার মাধ্যমে বিদেশে চিকিৎসার প্রলোভন দেখিয়ে রোগী ও তাদের স্বজনদের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ওই চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তারের পাশাপাশি প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে অভিযানের বিস্তারিত বিবরণ ও গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় তুলে ধরা হবে বলে জানিয়েছে র্যাব। এ বিষয়ে বিস্তারিত জানাতে গণমাধ্যমের প্রতিনিধিদের ব্রিফিংয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এসএএ/বিআরইউ