• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়

ঈদযাত্রা শুরু : শুক্রবার থেকে বিশেষ ব্যবস্থায় চলবে ট্রেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৩ মার্চ ২০২৬, ০৫:১১
অ+
অ-
ঈদযাত্রা শুরু : শুক্রবার থেকে বিশেষ ব্যবস্থায় চলবে ট্রেন

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে আজ শুক্রবার (১৩ মার্চ) থেকে শুরু হচ্ছে বিশেষ ব্যবস্থার ট্রেনযাত্রা। ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

বিজ্ঞাপন

আজ ভোর ৬টায় ঢাকা রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশে ছাড়তে যাওয়া ধূমকেতু এক্সপ্রেস (৭৬৯) ট্রেনের মাধ্যমে এ বিশেষ যাত্রা কার্যক্রম শুরু হবে। এ ছাড়া সারাদেশে চলাচলকারী অন্যান্য ট্রেনও বিশেষ ব্যবস্থার আওতায় পরিচালিত হবে।

সম্প্রতি রাজধানীর রেল ভবনে ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশেষ ট্রেনযাত্রার প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। আজ যেসব যাত্রী ভ্রমণ করবেন, তাদের অগ্রিম আসনের টিকিট গত ৩ মার্চ বিক্রি শুরু করে রেলওয়ে। এই টিকিট বিক্রি কার্যক্রম চলে ৯ মার্চ পর্যন্ত। এছাড়া চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে।

সভায় জানানো হয়, বিনা টিকিটের যাত্রী প্রতিরোধে ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও খুলনাসহ বড় স্টেশনগুলোতে নিরাপত্তা জোরদার করা হবে। জিআরপি, আরএনবি, বিজিবি, র‌্যাব ও স্থানীয় পুলিশের সহযোগিতায় টিকিটবিহীন যাত্রীদের স্টেশনে প্রবেশ ঠেকাতে সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

নাশকতা প্রতিরোধে চলন্ত ট্রেন, স্টেশন ও রেললাইন এলাকায় নজরদারি আরও বাড়ানো হবে। আরএনবি, জিআরপি ও রেলওয়ে কর্মচারীদের কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি র‌্যাব, বিজিবি, স্থানীয় পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় সহযোগিতায় যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে।

টিকিটধারী যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ঈদের আগে ১৬ মার্চ থেকে জয়দেবপুর স্টেশন থেকে ঢাকামুখী এবং ঢাকা স্টেশন থেকে জয়দেবপুরমুখী আন্তঃজোনাল আন্তঃনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না। একই সঙ্গে বিমানবন্দর স্টেশন থেকে ঢাকাগামী এবং ঢাকা স্টেশন থেকে বিমানবন্দরগামী আন্তঃনগর ট্রেনেও কোনো টিকিট দেওয়া হবে না।

এ ছাড়া ঈদ উপলক্ষ্যে ঈদের ১০ দিন আগে এবং ঈদের পরের ১০ দিন পর্যন্ত ট্রেনে সেলুনকার সংযোজন করা হবে না।

বিজ্ঞাপন

এমএইচএন/এসএইচএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঢাকার খবরবাংলাদেশ রেলওয়েট্রেন চলাচলঈদযাত্রা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শুক্রবারও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল

শুক্রবারও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল

পরীক্ষার হলে নকল ধরায় পরীক্ষককে হেনস্তা করা সেই শিক্ষার্থী গ্রেপ্তার

পরীক্ষার হলে নকল ধরায় পরীক্ষককে হেনস্তা করা সেই শিক্ষার্থী গ্রেপ্তার

চাহিদা লাখো, আসন ৩১ হাজার : বাঁশের ব্যারিকেডে রেলের ‘কঠোর’ ঈদযাত্রা!

চাহিদা লাখো, আসন ৩১ হাজার : বাঁশের ব্যারিকেডে রেলের ‘কঠোর’ ঈদযাত্রা!

উত্তরায় গার্মেন্টস ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে ২ হেলমেটধারীর গুলি

উত্তরায় গার্মেন্টস ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে ২ হেলমেটধারীর গুলি