• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ভাটারায় ওয়ার্কশপে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৭ মার্চ ২০২৬, ২০:৩৯
অ+
অ-
ভাটারায় ওয়ার্কশপে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

রাজধানীর ভাটারার নতুন বাজার এলাকার একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকাশ মণ্ডল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি পেশায় ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আকাশ মণ্ডলের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বোয়ালখালী গ্রামে। তার বাবার নাম প্রাণ গোবিন্দ মণ্ডল। বর্তমানে পরিবারের সঙ্গে ভাটারার নয়ানগর এলাকায় বসবাস করতেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী দোকানদার রফিকুল জানান, আজ সন্ধ্যার দিকে দোকানের ওয়ার্কশপে কাজ করছিলেন আকাশ। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎ স্পর্শে অচেতন হয়ে পড়েন তিনি। পরে আমরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আকাশ আর বেঁচে নেই।

বিজ্ঞাপন

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এসএএ/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রাজধানীর খবরবিদ্যুৎস্পৃষ্ট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

উত্তরার বাস টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের ভিড়

ঈদযাত্রার দ্বিতীয় দিনউত্তরার বাস টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের ভিড়

ঈদযাত্রায় ‘তেলের টেনশনে’ শিডিউল বিপর্যয়ের শঙ্কা

ঈদযাত্রায় ‘তেলের টেনশনে’ শিডিউল বিপর্যয়ের শঙ্কা

নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর

নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর

মতিঝিলে চোর-পুলিশ খেলা, গুলিস্তানে পুলিশের সামনে নতুন নোট বিক্রি

মতিঝিলে চোর-পুলিশ খেলা, গুলিস্তানে পুলিশের সামনে নতুন নোট বিক্রি