দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
বিজ্ঞাপন
শুক্রবার (২০ মার্চ) রাতে এক শুভেচ্ছা বার্তায় মন্ত্রী বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে আনন্দ, সংযম ও আত্মশুদ্ধির বার্তা নিয়ে আসে। ঈদ আমাদের সহমর্মিতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। তিনি আশা প্রকাশ করেন, ঈদের এই আনন্দ দেশ-বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশির জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে।
মন্ত্রী আরও বলেন, প্রবাসী কর্মীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাঁদের অবদান জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে। ঈদের এই পবিত্র সময়ে তিনি প্রবাসী ভাই-বোনদের প্রতি বিশেষ শুভেচ্ছা জানিয়ে বলেন, তাঁদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বদা সচেষ্ট রয়েছে।
বিজ্ঞাপন
তিনি সকলকে সাম্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধনে আবদ্ধ হয়ে একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি তিনি দেশবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন এবং সবাই যেন নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন, সেই প্রত্যাশা ব্যক্ত করেন।
এনআই/এমএসএ