বিজ্ঞাপন

দায়িত্বশীল সাংবাদিকতা গণতন্ত্রের বিকাশে অনিবার্য : মেয়র শাহাদাত

অ+
অ-
দায়িত্বশীল সাংবাদিকতা গণতন্ত্রের বিকাশে অনিবার্য : মেয়র শাহাদাত

আধুনিক গণমাধ্যম সমাজের উন্নয়ন ও গণতন্ত্রের বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তার মতে, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমেই কেবল জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব।

বিজ্ঞাপন

শনিবার (২৭ মার্চ) রাতে নগরীর নুর আহমদ সড়কে অবস্থিত টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রামের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় সাংবাদিকতা একটি অপরিহার্য স্তম্ভ। বিশেষ করে টেলিভিশন ভিডিও জার্নালিস্টদের ভূমিকা এ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনের মাধ্যমে তারা সমাজ পরিবর্তনে বড় অবদান রাখতে পারেন।

টিসিজেএ মিলনায়তনে আয়োজিত এই সম্মেলনে সংগঠনের সভাপতি শফিক আহমেদ সাজীব সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম চৌধুরী মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাবেক বাণিজ্যবিষয়ক সম্পাদক হেলাল চৌধুরী।

বিজ্ঞাপন

সম্মেলনে সংগঠনের সদস্যরা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরএমএন/বিআরইউ