বিজ্ঞাপন

চট্টগ্রামে অ্যাপোলো হাসপাতাল ইনফরমেশন সেন্টারের উদ্বোধন

অ+
অ-
চট্টগ্রামে অ্যাপোলো হাসপাতাল ইনফরমেশন সেন্টারের উদ্বোধন

ভারতে চিকিৎসা সেবা সম্পর্কে তথ্য ও সহায়তা প্রদানের লক্ষ্যে চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে অ্যাপোলো হাসপাতাল ইনফরমেশন সেন্টার। 

বিজ্ঞাপন

রোববার (২৯ মার্চ) নগরের জামাল খান এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের তামিলনাড়ুর রিজিওনাল প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. ইলান কুমার এবং অ্যাপোলো হাসপাতাল চেন্নাইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা নবীন ভি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— হাসপাতালের অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট, আন্তর্জাতিক বিক্রয় গ্রুপ (রাজস্ব টিম) এম. এস. গুরু প্রসাদ এবং অ্যাপোলো হাসপাতাল ইনফরমেশন চট্টগ্রাম সেন্টার প্রধান ও ইউনিক হেলথকেয়ারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রিফাত ফারুকসহ স্থানীয় চিকিৎসক ও বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন এই ইনফরমেশন সেন্টারের মাধ্যমে চট্টগ্রামের রোগীরা সহজেই অ্যাপোলো হাসপাতালের চিকিৎসা-সংক্রান্ত তথ্য, অ্যাপয়েন্টমেন্ট, ভিসা সহায়তা, মেডিকেল সেকেন্ড ওপিনিয়নসহ বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। এটি রোগীদের জন্য একটি নির্ভরযোগ্য দিকনির্দেশনা হিসেবে কাজ করবে এবং উন্নত চিকিৎসা গ্রহণের প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুততর করবে।

বিজ্ঞাপন

বক্তারা আরও জানান, এই সেন্টারের মাধ্যমে স্থানীয় চিকিৎসক ও মেডিকেল ভ্যালু ট্রাভেল পেশাজীবীদের সঙ্গে সমন্বয় করে রোগীদের সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। পাশাপাশি নিয়মিতভাবে সিএমই সেমিনার এবং রোগী সচেতনতা কর্মসূচি আয়োজনের মাধ্যমে স্বাস্থ্যসেবার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হবে।

প্রেস ব্রিফিংয়ে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নিয়ে দেশে ফেরা এক রোগী তার অভিজ্ঞতা তুলে ধরেন, যা উপস্থিত অতিথিদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে।

এমআর/এমএন