বিজ্ঞাপন

ডেমরায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

অ+
অ-
ডেমরায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

রাজধানীর ডেমরার বাঁশপট্টী এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় মো. সুরুজ আলী ( ৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

রোববার (২৯ মার্চ) রাত ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সুরুজ আলীর বাড়ি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সাগরদী এলাকার কৃষ্ণপট্টি গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে ডেমরার কোনাপাড়ায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।

নিহতের ছেলে মো. আলমাছ জানান, আমার বাবা রাত সাড়ে ৭টার দিকে ডেমরার বাঁশেরপুল এলাকার প্রধান সড়ক পায়ে হেঁটে পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল বাবাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। আমরা বিষয়টি জানতে পেরে আমার বাবাকে প্রথমে ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক জানান আমার বাবা আর বেঁচে নেই।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ডেমরা থানা পুলিশকে অবহিত করা হয়েছিল।

এসএএ/এমএন