বিজ্ঞাপন

কামরাঙ্গীরচরে ব্যাটারি চালিত অটোভ্যানের ধাক্কায় কিশোর নিহত

অ+
অ-
কামরাঙ্গীরচরে ব্যাটারি চালিত অটোভ্যানের ধাক্কায় কিশোর নিহত

রাজধানীর কামরাঙ্গীরচরের বেরিবাঁধ তারা মসজিদ এলাকায় ব্যাটারি চালিত অটোভ্যানের ধাক্কায় মো. জুবায়ের (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩১ মার্চ) মধ্য রাতের দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জুবায়ের মুন্সীগঞ্জের সিরাজদিখান এলাকার জুম্মন হোসেনের ছেলে। বর্তমানে পরিবারের সাথে কামরাঙ্গীরচরের মুসলিম বাগে এলাকায় বসবাস করতো। 

বিজ্ঞাপন

নিহত কিশোরের বাবা মো. জুম্মন হোসেন বলেন, আমার ছেলে আগে পড়াশোনা করত। গত রাতের দিকে বেড়িবাঁধের তারা মসজিদ এলাকার রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির অটোভ্যান গাড়ি তাকে ধাক্কা দিলে আমার ছেলে গুরুতর আহত হয়। প্রথমে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলেও আমার ছেলেকে আর বাঁচাতে পারিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসএএ/এমএসএ