বিজ্ঞাপন

চট্টগ্রামে ইটভাটার মাটির জন্য কাটা গর্তে পড়ে প্রাণ গেল দুই শিশুর

অ+
অ-
চট্টগ্রামে ইটভাটার মাটির জন্য কাটা গর্তে পড়ে প্রাণ গেল দুই শিশুর

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নে ইটভাটার জন্য মাটি কাটার ফলে সৃষ্টি হওয়া পানিভর্তি গর্তে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

রোববার (৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভুজপুর থানাধীন হারুয়ালছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কলিম বাপের বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত দুই শিশু হলো ওই এলাকার হাবিবুর রহমানের মেয়ে সাকি (৯) এবং জাকির হোসেনের মেয়ে সানজিদা (১১)। 

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুদের বাড়ির পাশে ইটভাটার জন্য মাটি কাটার ফলে বড় একটি গর্তের সৃষ্টি হয়। বৃষ্টির পানিতে গর্তটি পানিতে ভরে যায়। রোববার সকালে ওই গর্তের পাশে খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায় দুই শিশু। তাদের সঙ্গে থাকা অপর একটি শিশু বিষয়টি দেখে দ্রুত বাড়িতে গিয়ে খবর দেয়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে দুই শিশুকে উদ্ধার করে। ততক্ষণে তারা মারা যায়।

হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী জানান, ইটভাটার জন্য মাটি কাটার কারণে তৈরি হওয়া গর্তে পানি জমে ছিল। সেখানে খেলতে গিয়ে দুই শিশু পানিতে পড়ে যায় এবং এই মর্মান্তিক ঘটনা ঘটে।

এদিকে খবর পেয়ে ভূজপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

এমআর/এমএসএ