পর্যটন উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা বর্ষবরণ উপলক্ষ্যে বাংলাদেশ পর্যটন করপোরেশনের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, বর্ষবরণ শুধু নতুন বছরের সূচনা নয়, বরং এটি আমাদের জাতীয় পরিচয়কে উপলব্ধি করার দিন।
তিনি দেশের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, আপনাদের সহযোগিতায় আমি আমাদের দেশকে আরও সুন্দরভাবে বিশ্বে তুলে ধরতে চাই। পর্যটন উন্নয়নের মাধ্যমেই কেবল তা সম্ভব। আসুন আমরা সবাই দেশকে ভালোবাসি, দেশের সংস্কৃতিকে ধারণ করি এবং বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা।
বিজ্ঞাপন
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।
এআর/এমএসএ
