• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি
সরকারের প্রতি মঞ্জু

অবিলম্বে যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নিন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৪ মার্চ ২০২৫, ২১:২৪
অ+
অ-
অবিলম্বে যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নিন

রমজান শুরুর আগেই ঢাকা শহরের যানজট নিরসনে সরকারকে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছিলাম। কিন্তু যানজট নিরসনে সরকারের কার্যকর কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। সরকারকে আমরা অনুরোধ করছি দ্রুত যানজট নিরসনে পদক্ষেপ নিয়ে রোজাদারদের জীবন যাত্রা সহজ করুন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ মার্চ) আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি)  উদ্যোগে মাসব্যাপী গণইফতারের তৃতীয় দিনে সভাপতির বক্তব্যে এ কথা বলেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইনের সঞ্চালনায় আজকের গণ ইফতার কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও চরমোনাই পীর সাহেবের উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন।

আরও পড়ুন

‘সরকার জুলাই অভ্যুত্থানের অভীষ্ট লক্ষ্যে স্থির থাকতে পারছে না’
ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে দরিদ্রতা কমিয়ে আনতে হবে
ক্ষমতার পথকে প্রশস্ত করতেই বিগত সরকার পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছিল

বিজ্ঞাপন

এ সময় আরও বক্তব্য রাখেন পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার।

সভাপতির বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু বলেন, আমাদের প্রত্যেকের অবস্থার উন্নতির জন্য প্রচেষ্টা চালাতে হবে। এখানে উপস্থিত অনেকেই গতবারও ইফতার করেছেন, এবারও করছেন। একই অবস্থায় থেকে গেলে হবেনা, আমাদের মনে রাখতে হবে যারা নিজের ভাগ্যের পরিবর্তন নিজে করতে চায়না আল্লাহ তায়ালাও তার ভাগ্য পরিবর্তন করেন না।

তিনি ভালো কাজের প্রতি উৎসাহ দিয়ে বলেন, আজ থেকে আমরা সবাই যেন নিজ উদ্যোগে ভালো কাজ করি।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে আশরাফ আলী আকন বলেন, এবি পার্টির এই গণইফতার একটি মহান উদ্যেগ যা অসহায় দুঃস্থ মানুষের মুখে হাসি ফোটাচ্ছে। মুসলিম বিশ্বের গর্ব রজব তৈয়ব এরদোয়ান শ্রমিক ছিলেন, বিশ্বের যারা বিপ্লবের নায়ক তারা অধিকাংশই শ্রমিক ছিলেন, শ্রমিকের রক্ত নিখাঁদ হালাল রক্ত। শ্রমিকদের উদ্দেশ্য তিনি বলেন গরীব বলে মন খারাপ করবেন না, গরীব বানিয়ে আল্লাহ আপনাদের পরীক্ষা করছেন।

তিনি বলেন, হাসিনা ও আওয়ামী লীগ একটা গজবের নাম, অভিশাপের নাম। এবি পার্টি ক্ষমতায় গেলে শ্রমিক শ্রেণীই নেতৃত্ব দেবেন। ফ্যাসিবাদ ও দূর্নীতিবাজদের দিয়ে দেশে কোনো কল্যাণ বয়ে আনে নাই বলে জানান তিনি।

গণ ইফতার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানা, এবিএম খালিদ হাসান, শাহাদাতুল্লাহ টুটুল, মহানগর দক্ষিনের যুগ্ম আহবায়ক আব্দুল হালিম খোকন, উত্তরের সদস্য সচিব সেলিম খান, ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক সুলতানা রাজিয়া, মহানগর দক্ষিনের যুগ্ম সদস্য সচিব আহমাদ বারকাজ নাসির, জলবায়ু ও সমুদ্র সম্পদ বিষয়ক সহ সম্পাদক প্রিন্সিপাল হুমায়ুন কবির, শিক্ষা বিষয়ক সহ সম্পাদক ফয়সাল মনির, যুবপার্টির মহানগর দক্ষিণের আহবায়ক মাহমুদ আজাদ, স্বেচ্ছাসেবা ও জনকল্যাণ বিষয়ক সহ সম্পাদক তোফাজ্জল হোসাইন রমিজ।

জেইউ/এআইএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

এবি পার্টিরমজানইফতাররাজনীতিবিদঅন্তর্বর্তীকালীন সরকারঢাকা সিটিরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শবে কদরে মুসল্লি শূন্য আল-আকসা, হয়নি ইতিকাফ

শবে কদরে মুসল্লি শূন্য আল-আকসা, হয়নি ইতিকাফ

ইতিকাফের সময় ভিডিও কলে কথা বলা যাবে?

ইতিকাফের সময় ভিডিও কলে কথা বলা যাবে?

আপনার জন্য কি ফিতরা দেওয়া ওয়াজিব? জেনে নিন নিয়ম

আপনার জন্য কি ফিতরা দেওয়া ওয়াজিব? জেনে নিন নিয়ম

আমিরাতে জনপ্রতি ফিতরা ২৫ দিরহাম

আমিরাতে জনপ্রতি ফিতরা ২৫ দিরহাম