• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. রাজনীতি

শিক্ষাঙ্গণকে নতুন চিন্তা ও স্বপ্নের মাধ্যমে গড়ে তুলতে হবে : আমিনুল হক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৬ নভেম্বর ২০২৫, ১৫:৫২
অ+
অ-
শিক্ষাঙ্গণকে নতুন চিন্তা ও স্বপ্নের মাধ্যমে গড়ে তুলতে হবে : আমিনুল হক

আগামী প্রজন্মের শিক্ষাঙ্গণকে নতুন চিন্তা ও নতুন স্বপ্নের মাধ্যমে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা–১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক।

বিজ্ঞাপন

রোববার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর পল্লবীতে জিয়া মহিলা কলেজে নবীনবরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং অভিভাবক–শিক্ষার্থী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আমিনুল হক বলেন, ‘আগামী শিক্ষাঙ্গণ হবে নতুন চিন্তা ও নতুন স্বপ্নের। শুধু পাঠ্যপুস্তক নয়, আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করব, সংস্কৃতিকেও বাধ্যতামূলক করব। পড়াশোনা, খেলাধুলা ও সংস্কৃতির সম্মিলিত চর্চার মাধ্যমেই সমাজে গুণগত পরিবর্তন আনা সম্ভব।’

তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ধানের শীষকে বিজয়ী করলে নতুন সরকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা নিশ্চিত করবে। এসময় তিনি আরও বলেন, ‘আমরা যদি সরকার গঠন করতে পারি, তাহলে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ স্বশাসন ও স্বাধীনভাবে পরিচালনার নিশ্চয়তা দেওয়া হবে’।

বিজ্ঞাপন

শিক্ষার মানোন্নয়ন প্রসঙ্গে আমিনুল হক বলেন, শিক্ষক–শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধ বাড়াতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে অভিভাবকদের একটি পারিবারিক সম্পর্ক তৈরি না হলে শিক্ষার পরিবেশ উন্নত হয় না।

বিগত ১৭ বছরের শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে আমিনুল হক বলেন, ‘দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয়করণ ও রাজনৈতিক হস্তক্ষেপ হয়েছে। দুর্নীতির কারণে কোনো স্কুল–কলেজের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাধীনভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। ভবিষ্যতে সেখানে কোনও রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না।’

সভায় কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এএইচআর/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বরিশালে বিএনপি নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

ইউপি চেয়ারম্যানের ওপর হামলাবরিশালে বিএনপি নেতাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

কোপেনহেগেনে খালেদা জিয়ার জন্য বিএনপির দোয়া-ইফতার মাহফিল

কোপেনহেগেনে খালেদা জিয়ার জন্য বিএনপির দোয়া-ইফতার মাহফিল

ফ্যাসিবাদের পতন ঘটিয়ে নতুনভাবে দেশ গড়ার চেষ্টা চলছে : নুরুল হক নুর

ফ্যাসিবাদের পতন ঘটিয়ে নতুনভাবে দেশ গড়ার চেষ্টা চলছে : নুরুল হক নুর

ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত কৃষক দল নেতার মৃত্যু

ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত কৃষক দল নেতার মৃত্যু