• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. রাজনীতি
আখতার হোসেন

কীভাবে একত্রে দেশের জন্য কাজ করতে পারি সেই বিষয়ে কথা বলেছি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৩৫
অ+
অ-
কীভাবে একত্রে দেশের জন্য কাজ করতে পারি সেই বিষয়ে কথা বলেছি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, তারেক রহমান রাজনৈতিক সৌজন্যের জায়গা থেকে নাহিদ ইসলামের সঙ্গে আজ সাক্ষাতে এসেছিলেন। এই রাজনৈতিক সৌজন্যতা এবং তার জয়ী হয়ে আসাকে আমরা অভিনন্দন জানাই। আমরা নিজেদের মধ্যে মতভিন্নতা সত্ত্বেও কীভাবে রাজনৈতিক মতভিন্নতার বাইরে গিয়েও একত্রে দেশের জন্য কাজ করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। বাংলাদেশের সংস্কারের যে প্রশ্ন, সেই প্রশ্নকে কীভাবে সুরাহা করা যায় এবং বিচারের যে প্রশ্ন, সেই বিষয়গুলো নিয়ে আমরা ইতিবাচক কথা বলেছি।

বিজ্ঞাপন

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে তারেক রহমান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে সাক্ষাৎ করেন। পরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এনসিপির সদস্য সচিব বলেন, আজ তারেক রহমান ও নাহিদ ইসলাম, জাতীয়তাবাদী দল বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মধ্যকার এই নির্বাচন পরবর্তী সৌজন্যমূলক সাক্ষাৎ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটা পরিবর্তনের আভাস আমাদের দেয়। আমরা মনেপ্রাণে চাই এই বাংলাদেশ রাষ্ট্রে আমাদের রাজনৈতিক পথটা থাকবে। রাজনৈতিক কর্মসূচি আলাদা হবে। রাজনৈতিক বক্তব্য আলাদা হবে কিন্তু দেশের প্রশ্নে বাংলাদেশের সব রাজনৈতিক দল একত্রিত থেকে একসাথে আমরা বাংলাদেশের প্রশ্নের সিদ্ধান্তগুলো গ্রহণ করতে পারব।

আরও পড়ুন
সারাদেশে যে নৈরাজ্য-জুলুমতন্ত্র শুরু করেছেন, সেটা অবিলম্বে বন্ধ করুন
উপদেষ্টাদের সেফ এক্সিট নেওয়ার আগে সম্পদের হিসাব বিবরণী দিন : পাটওয়ারী
আল্লাহ আমাদের সঙ্গে আছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী

বিজ্ঞাপন

আখতার হোসেন বলেন, এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কৃষিক্ষেত্র, শিক্ষা, শিল্প বাণিজ্য এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলোতে আমরা কীভাবে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে পলিসি দিয়ে বাংলাদেশ সামনের দিকে অগ্রসর করতে পারি, সেই বিষয়গুলো আমাদের কথা। নির্বাচন পরবর্তী যে সহিংসতাগুলো বিভিন্ন জায়গায় ঘটছে সে বিষয়গুলো নিয়েও আমরা তারেক রহমানকে জানিয়েছি। তাদের দলের তরফ থেকে সে বিষয়গুলোতে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের আশ্বস্ত করেছেন। এছাড়াও ২৪-এর অভ্যুত্থানের সময়টাতে যারা জীবন দিয়েছেন, যাদের অঙ্গহানি হয়েছে, সেইসব আমাদের যারা বীর-গাজীরা আছেন তাদের যথোপযুক্ত পুনর্বাসনের বিষয় নিয়ে আমরা তাদের সঙ্গে কথা বলেছি। ২৪-এর অভ্যুত্থানের বিষয়ে আমরা তারেক রহমানের সঙ্গে কথা বলেছি।

তিনি বলেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ফুলের তোড়া দিয়ে তারেক রহমানকে, মির্জা ফখরুল ইসলামসহ বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে স্বাগত জানিয়েছেন। আমাদের যে প্রতীক শাপলা কলি, সেই শাপলা প্রতীকের একটি প্রতিচ্ছবি তিনি তারেক রহমানকে উপহার হিসেবে দিয়েছেন। ২৪-এর অভ্যুত্থানের সময়টাতে একজন শহীদের হাতে লেখা চিঠিও তিনি তারেক রহমানের কাছে উপহার হিসেবে হস্তান্তর করেছেন।

এমএসআই/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আখতার হোসেনজাতীয় নাগরিক পার্টিরাজনীতিবিদনাহিদ ইসলাম

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিএনপি জুলাই সনদ ভঙ্গের মাধ্যমে জাতীয় সংসদ শুরু করেছে : সারজিস আলম

বিএনপি জুলাই সনদ ভঙ্গের মাধ্যমে জাতীয় সংসদ শুরু করেছে : সারজিস আলম

এনসিপির ইফতারে যুবশক্তির নেতাদের পেটাল ছাত্রশক্তির নেতারা, আহত ৫

এনসিপির ইফতারে যুবশক্তির নেতাদের পেটাল ছাত্রশক্তির নেতারা, আহত ৫

শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিলে এনসিপির নিন্দা

শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিলে এনসিপির নিন্দা

বিগত ১৬ বছর দেশে বিরোধী দল বলে কোনো কিছু ছিল না

রাজশাহীতে নাহিদ ইসলামবিগত ১৬ বছর দেশে বিরোধী দল বলে কোনো কিছু ছিল না