• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

ঘরে-বাইরে সর্বত্র নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবি মহিলা জামায়াতের

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৩ মার্চ ২০২৬, ২২:১৬
অ+
অ-
ঘরে-বাইরে সর্বত্র নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবি মহিলা জামায়াতের

ঘরে-বাইরে সর্বক্ষেত্রে নারীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা। তিনি বলেন, পবিত্র রমজান মাসে আত্মিক পরিশুদ্ধির পাশাপাশি সামাজিক জীবনে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার শপথ নিতে হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীর লেডিস ক্লাবে বিভিন্ন পেশাজীবী ও সমাজের সর্বস্তরের নারীদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ দাবি জানান।

ইফতার মাহফিলে নূরুন্নিসা সিদ্দীকা বলেন, ‘রমজান মাস আত্মসংযমের মাস। আসুন এই মাসের পবিত্রতা বজায় রেখে সামাজিক জীবনেও এর হক আদায়ের প্রচেষ্টা চালাই।’ তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

জামায়াতে ইসলামী মহিলা বিভাগের আইন ও মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নির সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, বিএনপির সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিম আর্লি এবং ডাকসুর মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা।

বিজ্ঞাপন

এছাড়া বক্তব্য রাখেন– জামায়াতে ইসলামী মহিলা বিভাগের রাজনৈতিক বিভাগীয় সেক্রেটারি ডাক্তার হাবিবা চৌধুরী সুইট, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট হোসেনা পাশা এবং জাতীয় পর্যবেক্ষক কমিটির সদস্য রেহানা সালাম।

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন নারী নির্যাতন প্রতিরোধে দলমত-নির্বিশেষে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি নির্বাচনী প্রচারণায় জামায়াতের মহিলা বিভাগের ভূমিকার প্রশংসা করেন। অন্যদিকে, জামায়াতে ইসলামী মহিলা বিভাগের রাজনৈতিক বিভাগীয় সেক্রেটারি ডাক্তার হাবিবা চৌধুরী সুইট রমজান মাসে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের কথিত সহিংস আচরণের নিন্দা জানিয়ে বলেন, সহযোগিতার পরিবেশ থাকলে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে নারীদের আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।

ডাকসুর মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা নারীর ওপর সহিংসতা বন্ধে নারীর ক্ষমতায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে আলোচনার মাঝে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। সবশেষে মোনাজাত পরিচালনা করেন জামায়াতে ইসলামী মহিলা বিভাগের শ্রমিক কল্যাণ বিভাগীয় সেক্রেটারি রোজিনা আক্তার।

বিজ্ঞাপন

জেইউ/বিআরইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জামায়াতরাজধানীর খবরইফতার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : আব্দুস সবুর ফকির

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : আব্দুস সবুর ফকির

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে

সময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা

রেলে ঈদযাত্রাসময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতে খুশি যাত্রীরা