• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

পর্তুগালে শীতের প্রকোপে স্বাস্থ্য সেবা বিপর্যস্ত

ফরিদ আহমেদ পাটোয়ারী, পর্তুগাল প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৪, ০৮:৫৮
অ+
অ-
পর্তুগালে শীতের প্রকোপে স্বাস্থ্য সেবা বিপর্যস্ত

পর্তুগালে শীতের প্রকোপ বেড়ে যাওয়ার কারণে ঠান্ডা জনিত বিভিন্ন রোগে রোগীর সংখ্যা অত্যধিক হারে বেড়ে চলেছে এবং এর চাপ পড়েছে হাসপাতালের জরুরি সেবা কেন্দ্রে। রোগীর চাপে বলা যায় জরুরি স্বাস্থ্য সেবা অনেকটাই বিপর্যস্ত কেননা হাসপাতাল ভেদে সেবা পেতে অপেক্ষা করতে হচ্ছে ১০ ঘণ্টারও বেশি। 

বিজ্ঞাপন

ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকেই ঠান্ডা জনিত সংক্রমনের শ্বাসকষ্ট সমস্যা নিয়ে হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়তে থাকে এবং একই সাথে সাথে পাল্লা দিয়ে একই দিনে ৫০০ এর বেশি মৃত্যুর সংখ্যা ১০ বছরের রেকর্ড অতিক্রম করে।

আরও পড়ুন

মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসে স্বদেশ প্রবর্তন দিবস উদযাপন
পর্তুগালে বাংলাদেশ দূতাবাসে জাতীয় প্রবাসী দিবস উদযাপন

করোনা মহামারীর পর থেকে ডাক্তার স্বল্পতা এবং স্বাস্থ্য কর্মীদের ধর্মঘটের কারণে পর্তুগিজ স্বাস্থ্য সেবা এমনিতেই সমস্যার মধ্য দিয়ে পার হচ্ছিল অতঃপর এই শীতকালীন রোগে কর্তৃপক্ষ নাগরিকদের জরুরি সেবা দিতে অনেকটা হিমশিম খেতে হচ্ছে। পর্তুগিজ স্বাস্থ্যমন্ত্রী ম্যানুয়েল পিজারো জরুরি স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য একটি পরিকল্পনা ঘোষণা করেছেন। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যাদের সাধারণ সমস্যা রয়েছে তাদের জন্য স্বাস্থ্য কেন্দ্রগুলোতে সাপ্তাহিক ছুটির দিনও স্বাস্থ্যসেবা প্রদান করবে এবং তিনি অসুস্থতায় প্রথম পরামর্শ হিসেবে স্বাস্থ্য সেবা কল সেন্টার (এস এন এস ২৪) ৮০৮২৪২৪২৪ যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

গত সপ্তাহে সাপ্তাহিক ছুটির দিনে প্রায় ২০০ এরও বেশি স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র খোলা ছিল এতে হাসপাতালে কিছুটা চাপ কমলেও রোগীর সংখ্যা অনেকটা অপরিবর্তিত রয়েছে একই সঙ্গে সঙ্গে  ছোট হাসপাতালগুলোর শয্যা সংখ্যা প্রায় সর্বোচ্চ স্থানে পৌঁছেছে।

নাতিশীতোষ্ণ আবহাওয়ার দেশ পর্তুগালে শীত মৌসুমে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় সাধারণত অনেক কম শীত অনুভূত হয় তবে গত দুই সপ্তাহে স্থান বেধে তাপমাত্রা হিমাঙ্কের নিচে সাত ডিগ্রি পর্যন্ত পৌঁছেছে। আগামীকাল ১১ জানুয়ারি দেশব্যাপী আরো কমতে পারে বদলে জানা গেছে পর্তুগিজ আবহাওয়া অধিদপ্তর থেকে।

এমএসএ 

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পর্তুগালপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০