• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

দাখিল পরীক্ষার ফলাফলে রাউজানে শীর্ষে কাগতিয়া মাদ্রাসা

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
১২ মে ২০২৪, ১৭:৩৪
অ+
অ-
দাখিল পরীক্ষার ফলাফলে রাউজানে শীর্ষে কাগতিয়া মাদ্রাসা

চট্টগ্রামের রাউজান উপজেলায় ২০২৪ সালের দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থানে রয়েছে কাগতিয়া মাদ্রাসা।

বিজ্ঞাপন

রোববার (১২ মে) মাদ্রাসা শিক্ষাবোর্ডের ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন

মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭৯.৬৬%, জিপিএ-৫ পেল ১৪,২০৬ জন
জিপিএ-৫ ও পাসের হারে এগিয়ে মেয়েরা

চলতি বছর দাখিল পরীক্ষায় কাগতিয়া মাদ্রাসা থেকে ৮১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। তার মধ্যে ১৪ জন জিপিএ-৫, ৫৯ জন জিপিএ-৪, ৮ জন জিপিএ-৩.৫০ সহ শতভাগ পাস করে রাউজান উপজেলায় শীর্ষ স্থানে রয়েছে মাদ্রাসাটি।

বিজ্ঞাপন

মাদ্রাসার এ ভাল ফলাফলে শিক্ষার্থী ও অভিভাবকেরা আনন্দিত। তারা বলছেন, সার্বক্ষণিক পর্যবেক্ষণ, নিবিড় পরিচর্যা, শিক্ষকমণ্ডলীর নিয়মিত পাঠদান মাদ্রাসার ধারাবাহিক সাফল্যের নেপথ্যে প্রধান ভূমিকা রাখছে।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৬৬ শতাংশ। পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ২০৬ জন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিলেন মোট ২ লাখ ৪২ হাজার ৩১৪ জন। 

বিজ্ঞাপন

এমজে

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

প্রবাসীদের খবরশিক্ষাএসএসসি ফলাফল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

প্রতিষ্ঠান প্রধান নিয়োগে হবে ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা, যা আছে সিলেবাসে

প্রতিষ্ঠান প্রধান নিয়োগে হবে ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা, যা আছে সিলেবাসে

বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’

বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’