বিজ্ঞাপন

স্ট্রোকে কুয়েত প্রবাসীর মৃত্যু

স্ট্রোকে কুয়েত প্রবাসীর মৃত্যু

কুয়েতে স্ট্রোকে মো. জোবায়ের (৫২) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার (১৫ মে) কুয়েতে নিজ রুমে মারা যান তিনি।

মো. জোবায়ের মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার কাউকাপন গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

তিনি দীর্ঘ ২৭ বছর ধরে কুয়েতে অবস্থান করছেন এবং সেখানে রঙের কাজ করতেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার আত্মীয় নুরুল আমিন বকস।

বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানো হবে বলে জানা গেছে।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।