• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

কুয়েতে গরমের কারণে উন্মুক্ত স্থানে শ্রমিকদের কাজে নিষেধাজ্ঞা

কুয়েত প্রতিনিধি
৩১ মে ২০২৪, ১৬:৪৬
অ+
অ-
কুয়েতে গরমের কারণে উন্মুক্ত স্থানে শ্রমিকদের কাজে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক শ্রম আইনের মানদণ্ড ও শ্রমিকদের স্বাস্থ্য জনস্বার্থ বিবেচনা করে ১ জুন থেকে আগস্ট পর্যন্ত উন্মুক্ত স্থানে শ্রমিকদের কাজে নিষেধাজ্ঞা আরোপ করেছে কুয়েতের জনশক্তি পাবলিক অথরিটি। এসময়ে দেশটিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি থেকে ৫০ ডিগ্রি অতিক্রম করে থাকে, যার কারণে এই তিন মাস বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উন্মুক্ত স্থানে শ্রমিকদের কাজে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

বিজ্ঞাপন

দেশটিতে ভারত ও মিশরের শ্রমিকের সংখ্যা বেশি হলেও বাংলাদেশি প্রবাসী রয়েছে প্রায় ৩ লাখ। তাদের অধিকাংশ ক্লিনিং, বাগান ও নির্মাণ শ্রমিক।

কুয়েতি কর্তৃপক্ষ জানিয়েছে, এসময়ের মধ্যে খোলা আকাশে নিচে কর্মরত কোনো শ্রমিক  অভিযানে ধরা পড়লে ১০০ থেকে ২০০ কুয়েতি দিনার পর্যন্ত জরিমানা ও কোম্পানি লাইসেন্স ব্লক করে দেওয়া হবে। গ্রীষ্মে সূর্যের তীব্র রশ্মি থেকে কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তায় দিতে এসময়ে অভিযান পরিচালনা করবে ন্যাশনাল সেন্টার ফর অকুপেশনাল হেলথ অ্যাডমিনিস্ট্রেশন।

আরও পড়ুন

কুয়েতে সাংবাদিক আহাদ আম্বিয়ার মায়ের মৃত্যুতে দোয়া মাহফিল
প্রবাসীদের সম্পদ ও পরিবারের সুরক্ষায় দ্রুত সহায়তার আহ্বান
স্ট্রোকে কুয়েত প্রবাসীর মৃত্যু

বিজ্ঞাপন

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

কুয়েতপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যের তিন দেশে একের পর এক হামলা ইরানের

মধ্যপ্রাচ্যের তিন দেশে একের পর এক হামলা ইরানের

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার