• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. প্রবাস

হাঁটার জন্য সাড়ে ৬ হাজার কিলোমিটার রাস্তা তৈরি করছে দুবাই

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
১১ ডিসেম্বর ২০২৪, ০৭:৫০
অ+
অ-
হাঁটার জন্য সাড়ে ৬ হাজার কিলোমিটার রাস্তা তৈরি করছে দুবাই

সংযুক্ত আরব আমিরাতের দুবাইকে ২০৪০ সালের মধ্যে পথচারীবান্ধব শহরে রূপান্তরিত করতে নেওয়া হয়েছে বড় প্রকল্প। দেশটির প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম পথচারীদের হাঁটার জন্য সাড়ে ছয় হাজার কিলোমিটারের বেশি রাস্তা নির্মাণ ও সংস্কার প্রকল্প অনুমোদন দিয়েছেন।

বিজ্ঞাপন

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ নিয়ে একটি পোস্ট করেন শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।

এতে জানানো হয়, দুবাই ওয়াক নামের প্রকল্পে পথচারীদের জন্য সাড়ে ছয় হাজার কিলোমিটারের আন্তঃসংযোগ সড়ক তৈরি করা হবে। এর মধ্যে পথচারীদের পারাপারের জন্য ১১০টি সেতু ও আন্ডারপাস থাকবে।

আরও পড়ুন

বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর পাশে থাকবে জাতীয় প্রেস ক্লাব
আমিরাতের জাতীয় দিবস উদযাপন করল ইউএই বিএনপি
আমিরাতে সামাজিক সংগঠনগুলোকে মানদণ্ডের ভিত্তিতে কাজ করার আহ্বান

বিজ্ঞাপন

নতুন এ প্রকল্পে পথচারীদের জন্য ৩ হাজার ৩০০ কিলোমিটার নতুন সড়ক নির্মাণ হবে এবং ২ হাজার ৩০০ কিলোমিটার সড়ক সংস্কার করা হবে।

সংশ্লিষ্টরা জানায়, তিনটি ধাপে বাস্তবায়িত হবে এ প্রকল্প। পাইলট প্রকল্পের কাজ ২০২৭ সালে শেষ হবে।

বাসিন্দাদের হাঁটায় উৎসাহিত করার জন্য দুবাই সরকার একটি স্মার্ট অ্যাপ্লিকেশন চালুর পরিকল্পনা করেছে। এর মাধ্যমে বাসিন্দারা হাঁটার মাধ্যমে পুরস্কার অর্জন করতে পারবেন। সেইসঙ্গে তারা বিভিন্ন রুট সম্পর্কেও জানতে পারবেন।

বিজ্ঞাপন

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংযুক্ত আরব আমিরাতপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত, আহত ২

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত, আহত ২

নিরাপত্তা ঝুঁকি : ইসরায়েল ও আমিরাত ছাড়ার নির্দেশ অস্ট্রেলিয়ার

নিরাপত্তা ঝুঁকি : ইসরায়েল ও আমিরাত ছাড়ার নির্দেশ অস্ট্রেলিয়ার

কুয়েত দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা

কুয়েত দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা

ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সদরদপ্তরে হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সদরদপ্তরে হামলা চালিয়েছে ইরান