• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. প্রবাস

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে বাস্ক ফ্রান্সের আলোচনা সভা

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২৪, ১৮:২৪
অ+
অ-
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে বাস্ক ফ্রান্সের আলোচনা সভা

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস (বাস্ক) ফ্রান্সের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) বিকেল ৪টায় প্যারিসের একটি হোটেলে এ আলোচনা সভা হয়।  

বিজ্ঞাপন

বাস্ক ফ্রান্সের সভাপতি কবি সোহেল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক নজমুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আন্তর্জাতিক কলামিস্ট, লেখক ও সাংবাদিক অলিউল্লাহ নোমান। 

'আমার অধিকার আমার ভবিষ্যৎ' এই স্লোগানকে সামনে রেখে দেশ তথা পৃথিবীতে মানুষের অধিকার প্রতিষ্ঠায় পূর্বের ন্যায় যেকোনো সংগ্রামে তিনি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস বাস্কের সঙ্গে এবং পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি নিজেও একজন মজলুম সাংবাদিক। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদের পতন হওয়ায় তিনি শিগগিরই দেশে প্রত্যাবর্তন করছেন।

আরও পড়ুন

ক্রিসমাস উপলক্ষ্যে বর্ণিল সাজে স্পেন
মালদ্বীপে সরকারি ভবনে আগুন, ৩ মন্ত্রণালয়ের কার্যক্রম বন্ধ
হাঁটার জন্য সাড়ে ৬ হাজার কিলোমিটার রাস্তা তৈরি করছে দুবাই

বিজ্ঞাপন

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস বাস্কের ফ্রান্স শাখার প্রধান উপদেষ্টা শাহ জামাল, তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শেখ হাসিনাকে অনতিবিলম্বে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচার কার্যক্রম যেন শুরু করা হয় সেই দাবি করেন। 

আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআনে পাক থেকে তেলাওয়াত করেন বাস্কের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল হক। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি ও কবি নজরুল সেন্টার ফ্রান্সের নব-নির্বাচিত আহ্বায়ক, সাংবাদিক তাজউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউরো ভিশনের সম্পাদক প্রবীণ সাংবাদিক মান্নান আজাদ, বাস্কের উপদেষ্টা মানবাধিকার নেতা সেলিম আহমদ, উপদেষ্টা জাবরুল ইসলাম, বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি থিয়েটার অভিনেতা শোয়েব মুজাম্মেল, বাংলাদেশ মানবাধিকার কমিশন ফ্রান্স শাখার সহ-সভাপতি বেলাল আহমদ, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ফ্রান্স শাখার সভাপতি আমিনুল রশিদ লেচু, ইউরো বাংলা প্রেসক্লাবের সভাপতি লেখক ও কলামিস্ট তাইজুল ফয়েজ, পরিবেশবাদী সাংবাদিক মানবাধিকার সোসাইটি সিলেট জেলা শাখার সাবেক সভাপতি শেখ ইমরান, শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কিরণ আমহদ, বাস্কের সহ-সভাপতি মিনহাজ উদ্দিন, যুব নেতা মো. সালাউদ্দিন, সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান রনি, মানবাধিকার নেতা কাইয়ুম আহমদ, আইন অভিবাসন সম্পাদক জাহেদুল জুনেদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক আরিফ আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জামিল আহমদ রায়হান, ধর্ম বিষয়ক সম্পাদক মিজান আলম, সদস্য রাসেল আমিন প্রমুখ।

এআইএস

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফ্রান্সপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত, আহত ২

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত, আহত ২

ইরাকে ফরাসি সেনা নিহত, বেশ কয়েকজন আহত : ম্যাক্রোঁ

ইরাকে ফরাসি সেনা নিহত, বেশ কয়েকজন আহত : ম্যাক্রোঁ

কুয়েত দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা

কুয়েত দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা

বাহরাইনের বাইরে অবস্থান করলেও ভিসা নবায়ন করতে পারবেন প্রবাসীরা

বাহরাইনের বাইরে অবস্থান করলেও ভিসা নবায়ন করতে পারবেন প্রবাসীরা