• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

ওমানে সার্ক মহাসচিব গোলাম সারওয়ারকে সংবর্ধনা

পলাশ শীল, ওমান
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩০
অ+
অ-
ওমানে সার্ক মহাসচিব গোলাম সারওয়ারকে সংবর্ধনা

ওমানে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও সার্কের মহাসচিব গোলাম সারওয়ারকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের অন্তর্ভুক্ত বৃহত্তর নোয়াখালী উইং।

বিজ্ঞাপন

রাজধানী মাস্কাটের হোটেল শেরাটনে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন নোয়াখালী উইংয়ের সভাপতি সলিম উদ্দিন সেলিম এবং সঞ্চালনায় ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল কাদের।

অনুষ্ঠানে ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি, প্রধান পৃষ্ঠপোষক ইফতেখার উল হাসান চৌধুরী, আজিমুল হক বাবুল সিআইপি, আব্দুর রাহিমসহ কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বাংলাদেশি কয়েস আহমেদকে দূতাবাসের আর্থিক সহায়তা
বাংলাদেশ স্কুল, সাহামে অনুষ্ঠিত হলো তারুণ্যের উৎসব-২০২৫
ওমানে প্রবাসী বাংলাদেশিদের গেট টুগেদার

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি গোলাম সারওয়ারকে সম্মাননা স্বরূপ ক্রেস্ট ও ওমানের ঐতিহ্যবাহী খাঞ্জার প্রদান করা হয়। এছাড়াও বৃহত্তর নোয়াখালীর ১১ জন সিআইপিকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।

পরে গোলাম সারওয়ার নবগঠিত কমিটির প্রশংসা করে ওমানে বাংলাদেশের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে ও স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ওমানপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০