• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

যুক্তরাজ্যের নতুন বাংলাদেশ হাইকমিশনারের সঙ্গে জিএসসির মতবিনিময়

মুহাম্মদ শাহেদ রাহমান, যুক্তরাজ্য প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ২২:২২
অ+
অ-
যুক্তরাজ্যের নতুন বাংলাদেশ হাইকমিশনারের সঙ্গে জিএসসির মতবিনিময়

যুক্তরাজ্যে নবনিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার আবিদা ইসলামের সঙ্গে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের নেতারা মতবিনিময় করেছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) লন্ডনে দূতাবাস কার্যালয়ে এ মতবিনিময় হয়।

বিজ্ঞাপন

মতবিনিময়য়ে বিগত ৩০ বছরে কমিউনিটির উন্নয়নে জিএসসির অবদান তুলে ধরেন সংগঠনের নেতারা। তারা কমিউনিটির নানা ইস্যু তুলে ধরে হাইকমিশনারের সহযোগিতা কামনা করেন। হাইকমিশনার আবিদা ইসলাম জিএসসিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

ব্রিটেন ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের সেতুবন্ধন দৃঢ় করতে জিএসসি ও হাইকমিশন যৌথভাবে কাজ করবে বলে মতবিনিময়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

বাংলাদেশের বিভিন্ন দুর্যোগকালীন সহযোগিতাসহ জিএসসি ঈদ স্মাইল প্রজেক্ট এবং ওমেন ট্রেনিং সেন্টারের মাধ্যমে শত শত সুবিধাবঞ্চিতদের সহযোগিতা করে আসছে বলে মতবিনিময় সভায় তুলে ধরা হয়। হাইকমিশনার জিএসসির কার্যক্রমের প্রশংসা করেন এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ওমানে সার্ক মহাসচিব গোলাম সারওয়ারকে সংবর্ধনা
আঙ্কারার স্থানীয় স্কুলের শিক্ষার্থীদের বাংলাদেশ দূতাবাস পরিদর্শন
বাংলাদেশি কয়েস আহমেদকে দূতাবাসের আর্থিক সহায়তা

নেতারা হাইকমিশনের কনস্যুলার সার্ভিস জনগণের স্বার্থে ইস্ট লন্ডনের জিএসসির অফিস ব্যবহার করার আহ্বান জানান। তারা জানান হাইকমিশনের কনস্যুলার সার্ভিস বেজমেন্টে থাকায় বয়োবৃদ্ধ ও ডিসেবলদের জন্য গমনাগমন কষ্টকর। তাই তারা বেজমেন্ট থেকে উপরের কোনো ফ্লোরে স্থানান্তর করার দাবি ও এনআইডি কার্ড সার্ভিস সহজ করার আহ্বান জানান।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন জিএসসির চেয়ারপারসন ব্যারিস্টার আতাউর রহমান, সাধারণ সম্পাদক খছরু খান, ট্রেজারার সালেহ আহমদ, জিএসসি কেন্দ্রীয় সহ সভাপতি আরজু মিয়া এমবি ও এম এ মালেক, সাউথ ওয়েস্ট রিজিওনের চেয়ারপারসন সৈয়দ আখলাকুল আম্বিয়া রাবেল, নর্থ ইস্ট রিজিওনের চেয়ারপার্সন রাজিব বাসিত, ইস্ট মিডল্যান্ড রিজিওনের চেয়ারপারসন ব্যারিস্টার আব্দুল মজিদ তাহের, চেস্টার নর্থ ওয়েলস রিজিওনের চেয়ারপার্সন আজাদ উদ্দিন, জিএসসির সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি মির্জা আসহাব বেগ, জিএসসি সাউথ ইস্ট রিজিওনের সাবেক চেয়ারপারসন মো. ইসবাহ উদ্দিন, জিএসসির কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি তৌফিক আলী মিনার, সাউথ ইস্ট রিজিওনের ট্রেজারার সুফী সুহেল আহমদ, জিএসসির কেন্দ্রীয় স্পোটর্স সেক্রেটারি আবদুল মালিক কুটি, সাংবাদিক আবদুল আজাদ, সাংবাদিক খালেদ মাসুদ রনি প্রমুখ।

বিজ্ঞাপন

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

যুক্তরাজ্যলন্ডনপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

লন্ডনের আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হলেন সৈয়দ মহসীন আলী

লন্ডনের আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হলেন সৈয়দ মহসীন আলী

রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য

রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নারী ও স্বাধীনতা দিবসের আলোচনা

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নারী ও স্বাধীনতা দিবসের আলোচনা

হরমুজ প্রণালি হামলায় ডুবলো আমিরাতের টাগবোট, ৩ নাবিক নিখোঁজ

হরমুজ প্রণালি হামলায় ডুবলো আমিরাতের টাগবোট, ৩ নাবিক নিখোঁজ