• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

ওমানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

পলাশ শীল, ওমান
২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২২
অ+
অ-
ওমানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ওমানে বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

বিজ্ঞাপন

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ওমানের বাংলাদেশ দূতাবাসে নবনিযুক্ত রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দোকার মিসবাহ-উল-আজিমের নেতৃত্বে জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তারা।

পরে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান, জাতীয়তাবাদী দল বিএনপি, বন্ধু সমাজ, বাংলাদেশ স্কুল মাস্কাট, চট্টগ্রাম সমিতি ওমানসহ বিভিন্ন সংগঠনের নেতারা ও প্রবাসী বাংলাদেশিরা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

আরও পড়ুন

ওমানে সার্ক মহাসচিব গোলাম সারওয়ারকে সংবর্ধনা
বাংলাদেশি কয়েস আহমেদকে দূতাবাসের আর্থিক সহায়তা
বাংলাদেশ স্কুল, সাহামে অনুষ্ঠিত হলো তারুণ্যের উৎসব-২০২৫

বিজ্ঞাপন

দূতাবাসের হলরুমে আয়োজিত আলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করেন দূতাবাসের কর্মকর্তারা। এরপর দিবসের গুরুত্ব তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ওমানপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০