• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন

ফরিদ আহমেদ পাটোয়ারী, পর্তুগাল প্রতিনিধি
৮ মে ২০২৫, ০৮:১৭
অ+
অ-
পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন

পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে স্থানীয় একটি পাঁচ তারকা হোটেলে গত ৬ মে বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। 

বিজ্ঞাপন

অনুষ্ঠানে পর্তুগালে অবস্থিত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দূতাবাসের কূটনীতিক, পর্তুগাল সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ এবং অভিবাসন অধিদপ্তর আইমা’র প্রধান উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন

গুরুতর অসুস্থ প্রবাসীকে মালদ্বীপ দূতাবাসের বিমান টিকিট হস্তান্তর
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২৭০ জন আটক
লন্ডনে বাংলাদেশি ওয়ার্কার্স কাউন্সিলের সমাবেশ অনুষ্ঠিত

বিজ্ঞাপন

রাষ্ট্রদূত এম মাহফুজুল হক স্বাগত বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতার পটভূমি তুলে ধরার পাশাপাশি পর্তুগালের সঙ্গে বাংলাদেশের দীর্ঘ ৫০ বছরেরও বেশি সম্পর্কের ওপর আলোকপাত করেন। তিনি পর্তুগালের জাতীয় কবি লুইস কামোইসের স্মরণে দেশটির ঐতিহ্য তুলে ধরেন। পাশাপাশি, বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি এবং বৈশ্বিক সম্পর্ক উন্নয়নে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের প্রচেষ্টার কথা উল্লেখ করেন।

পর্তুগালের অভিবাসন সংস্থা আইমার প্রধান পেদ্রো গ্যাসপার বলেন, পর্তুগালে বাংলাদেশিদের সংখ্যা বাড়ছে, যা ইতিবাচক। তবে স্থানীয় কমিউনিটির সঙ্গে সম্প্রীতি বজায় রেখে অংশগ্রহণে মনোযোগী হওয়া জরুরি।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত এম মাহফুজুল হক এবং পর্তুগালের চিফ অফ প্রটোকল ফ্রান্সিসকো বাংলাদেশের এবং পর্তুগালের পতাকা খচিত কেক কাটেন। 

বিজ্ঞাপন

এমএসএ 

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পর্তুগালপ্রবাসীদের খবরস্বাধীনতা দিবস

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০