• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

কাতারে দিগন্ত এক্সপ্রেস কোম্পানির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আনোয়ার হোসেন মামুন, কাতার প্রতিনিধি
১০ মে ২০২৫, ০৯:২৯
অ+
অ-
কাতারে দিগন্ত এক্সপ্রেস কোম্পানির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কাতারে আলোচিত বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান দিগন্ত এক্সপ্রেস কন্ট্রাক্টিং অ্যান্ড হসপিটালিটি কোম্পানির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 

বিজ্ঞাপন

শুক্রবার রাত ৯টায় দোহা নাজমা এয়ারপোর্ট রোডের পাঁচ তারকা স্টিগেনবার্গার হোটেলের বল রুমে জমকালো আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন দিগন্ত এক্সপ্রেসের সিইও মোহাম্মদ জসিম উদ্দিন এবং সঞ্চালনা করেন কোম্পানির মার্কেটিং ম্যানেজার ফজলুল হক মাহবুব।

আরও পড়ুন

ফ্রান্সে বালাগঞ্জ পূর্ব গৌরীপুর যুব সমাজের পূর্ণাঙ্গ কমিটি গঠন
মালয়েশিয়ায় চালু হচ্ছে শ্রমবাজার, অবৈধ কর্মীদের জন্যও আছে সুখবর
মালয়েশিয়ার উপমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনোয়ারুল হাসান, বাংলাদেশ দূতাবাসের সামরিক উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল এম খায়ের উদ্দিন, কাতার বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ সাবেক সভাপতি রশিদ আহমেদ চৌধুরী। 

অনুষ্ঠানে আলোচনা সভা, কেক কাটা, কোম্পানিতে কর্মরত প্রবাসী শ্রমিকদের সনদ প্রদান এবং ভিডিও চিত্রের মাধ্যমে প্রতিষ্ঠানের সাত বছরের সাফল্য তুলে ধরা হয়।

রাষ্ট্রদূত নজরুল ইসলাম বলেন, কাতারে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর মধ্যে দিগন্ত এক্সপ্রেস অন্যতম। প্রতিষ্ঠানটি গত সাত বছরে হাজার হাজার প্রবাসী বাংলাদেশির কর্মসংস্থান সৃষ্টি করেছে। কাতারে বাংলাদেশি উদ্যোক্তাদের প্রচেষ্টায় প্রবাসীদের জন্য কাজের সুযোগ তৈরি হচ্ছে, যা বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্স আকারে বড় অবদান রাখছে।

বিজ্ঞাপন

দিগন্ত এক্সপ্রেসের সিইও মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, কাতারে ব্যবসার ব্যাপক সম্ভাবনা রয়েছে। বিনিয়োগ, শ্রম এবং মেধা কাজে লাগিয়ে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টি ও রেমিট্যান্স প্রবাহ বাড়ানো সম্ভব। গত সাত বছরে দিগন্ত এক্সপ্রেস কাতারে বহু প্রবাসী বাংলাদেশির কর্মসংস্থান নিশ্চিত করেছে। 

তিনি প্রবাসী বাংলাদেশিদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান।

এমএসএ 

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

কাতারপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

হচ্ছে না ফিনালিসিমা

হচ্ছে না ফিনালিসিমা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার